জি-৭ সামিটে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে এই প্রথম আন্তর্জাতিক সামিটে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহিতে এলাহি অভ্যর্থনা।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকে এই প্রথম আন্তর্জাতিক সামিটে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহিতে এলাহি অভ্যর্থনা। এবং সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ার পর এক গুচ্ছ কর্মসূচি সরে ফ্রান্সে উড়ে যান প্রধানমন্ত্রী। ফ্রান্সের বিয়ারিজে জি-৭ সামিটে পরিবেশ এবং আবহাওয়া সংক্রান্ত বিষযে বক্তৃতা করার কথা মোদীর। এই সামিটে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন।

জি-৭ সামিটে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ফরাসী প্রেসিডেন্টের এই আমন্ত্রণ যে দুই দেশের বন্ধুত্বের ঘনিষ্ঠতা আরও ভাল করে বুঝিয়ে গিয়েছে। এর থেকেই বোঝা যায় ভারতের অর্থনৈিতক অবস্থান ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে রাজনৈতিক মহলে।

জি-৭ সামিটে ভারত ছাড়াও থাকছে ফ্রান্স, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইটালি, জাপান এবং আমেরিকা। এই বৈঠকেই কাশ্মীর ইস্যুতে আলোচনায় বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগেই কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ড। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন কাশ্মীর অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+