Presidential Debate: প্রথমবারের জন্য ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন কমলা হ্যারিস! কোন পথে বিতর্ক? নজর বিশ্বের

Presidential Debate 2024: মার্কিন নির্বাচনকে (US Election Polls 2024) মাথায় রেখে চড়ছে পারদ। আর এর মধ্যেই ফের বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । গত কয়েকমাস আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হন তিনি। সেই বিতর্ক সভায় রীতিমত ট্রাম্পের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় বাইডেনকে (Joe Biden) ।

তবে এবার প্রথমবার প্রেসিডেন্সিয়াল ডিবেটে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের (Kamala Harris) মুখোমুখি হচ্ছেন ট্রাম্প (Donald Trump)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পেনসিলভানিয়ায় এবিসি নিউজ়ের প্রেসিডেন্সিয়াল ডিবিটে মুখোমুখি হবেন ট্রাম্প এবং কমলা হ্যারিস। আমেরিকার সময় রাত ৯টায় ন্যাশানাল কনস্টিটিউশন সেন্টারে এই ডিবেট (Presidential Debate) অনুষ্ঠিত হবে।

Presidential Debate

ভারতীয় সময় সকাল সাড়ে ছয়টা। ABC নিউজ সম্পূর্ণ ডিবেট দেখানো হবে। এছাড়া ডিজনি প্লাস এবং Hulu-তেও দেখা যাবে। বলে রাখা প্রয়োজন, এর আগে গত ২৮ জুন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ট্রাম্পের মধ্যে বিতর্ক (Presidential Debate) হয়।

আর সেই সভায় ট্রাম্পের একের পর প্রশ্নের উত্তর দিতে একেবারে হিমশিম অবস্থায় হয় বাইডেনের। আর এরপর একাধিক প্রশ্ন ওঠে ডেমোক্র্যাটিক পার্টির মধ্যেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট সুস্থ কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। আর এই বিতর্কের ঠিক এক মাসের মাথায় মার্কিন প্রেসিডেন্টের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন।

প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন। পরে ডেমোক্রেটদের তরফে কমলাকে প্রার্থী মনোনীত করা হয়। এই অবস্থায় কমলার সঙ্গে ট্রাম্পের এই ডিবেট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মার্কিন ব্যবস্থা, অবস্থান এবং প্রস্তুতি সহ একাধিক ইস্যুতে বিতর্ক দুজনের মধ্যে হবে। বলে রাখা প্রয়োজন, গোটা বিশ্ব এই মুহূর্তে মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে।

এই অবস্থায় এই ডিবেট বহু মানুষ দেখবেন বলে মনে করা হচ্ছে। এমনকি ডেমোক্রেট এবং রিপাবলিকান, দুই দলের সমর্থকরাই এই ডেবিট (Presidential Debate) নিয়ে আশাবাদী। তবে সমীক্ষা বলছে এবার মার্কিন নির্বাচনে অনেকটাই এগিয়ে ট্রাম্প।

তবে আমেরিকার জনগণ শেষ পর্যন্ত তাঁদের পাশে থাকবে বলে জানিয়েছেন কমলা হ্যারিস। শুধু তাই নয়, আমেরিকার মানুষের জন্য কাজ করারও অঙ্গিকার করেছেন তিনি। তবে শেষমেশ মার্কিন নির্বাচনের (US Election Polls 2024) ফল কোন দিকে গড়ায় তা সময় বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+