লিফটে ২৫ মিনিট আটকে রইলেন পোপ! ভগবান নয়, বাঁচাল দমকল
সপ্তাহের প্রার্থনায় দেরি হওয়ার কথা নিজেই ফাঁস করলেন পোপ ফ্রান্সিস।
সপ্তাহের প্রার্থনায় দেরি হওয়ার কথা নিজেই ফাঁস করলেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ভাটিকানে লিফটের মধ্যে আটকে পড়েছিলেন তিনি। খবর পেয়ে দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে। জানা গিয়েছে বৈদ্যুতিক বিপর্যয়ের কারণেই লিফটটি আটকে পড়েছিল।

রবিবার ছিল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান। সেন্ট পিটার্স স্কোরারে ছিল অনুষ্ঠান। সেখানেই পরে ভাষণ দেন ৮২ বছরের পোপ ফ্রান্সিস। অনুষ্ঠানে নিজের উপস্থিতিতে দেরি কথা জানান। স্থানীয়
জনতার কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। উদ্ধারের জন্য দমকলকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।
এরপরেই পোপ দিনের দ্বিতীয় বিস্ময়টি প্রকাশ করেন। তিনি জানান, আগামী মাস থেকে চার্চে ১৩ জন নতুন প্রিন্সের পদ তৈরি করা হচ্ছে।
যদিও ইতালির টেলিভিশনে দেরি কারণ হিসেবে প্রথমে পোপের স্বাস্থের কারণ উল্লেখ করা হয়েছিল। পরে পোপ নিজেই জানান ঘটনার কথা।
এর আগে ২০১৫ সালে রোমে দুই সন্যাসিনী লিফটের মধ্যে তিনদিন আটকে পড়েছিলেন, জল এবং খাবার ছাড়াই। যাঁদের ১০ জনের বয়স হবে ৮০-র নিচে।












Click it and Unblock the Notifications