ভারতের হামলায় মনোবল তলানিতে পাকিস্তানের, করাচিতে বসে স্বীকার জঙ্গি হাফিজ সঈদের
জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ দেশের সরকার ও বিরোধীদের কাছে আহ্বান করেছে, দেশের ঐক্যবদ্ধতার স্বার্থে পারস্পরিক সমস্ত বৈরিতা ভুলে একজোট হতে।
ইসলামাবাদ, ২ নভেম্বর : ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা একেবারে পাকিস্তানি রাজনীতিতে গিয়ে লেগেছে। উরি হামলার বদলা নিতে সেপ্টেম্বরের শেষে ভারতীয় সেনা সীমান্তের ওপারে ঢুকে পাক জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেয়। তারপর থেকে আন্তর্জাতিক রাজনীতিকে পাকিস্তান কোণঠাসা তো বটেই দেশের রাজনীতিক প্রেক্ষাপটেও প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে। [হাফিজ খালিদ ওয়ালিদ, ভারতের মাথাব্যথার নয়া কারণ এই জঙ্গি! কি এর পরিচয়?]
আর এই ঘটনার যে সত্য়াসত্য রয়েছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছে মুম্বই হামলার মূলচক্রী, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তথা জামাত-উদ-দাওয়া (লস্কর-ই-তৈবাও বটে) প্রধান হাফিজ মহম্মদ সঈদ। তার মতে, নাগরিক প্রশাসন ও পাক সেনাবাহিনীর মধ্যে ন্যূনতম বোঝাপড়া নষ্ট হয়ে গিয়েছে। [কাশ্মীরে অশান্তির পিছনে রয়েছে লস্কর জঙ্গিরা, জানাল জঙ্গি হাফিজ সঈদ]

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ তাই দেশের সরকার ও বিরোধীদের কাছে আহ্বান করেছে, দেশের ঐক্যবদ্ধতার স্বার্থে পারস্পরিক সমস্ত বৈরিতা ভুলে একজোট হতে। ['পাঠানকোটের মতো আরও হামলা হবে', খোলাখুলি 'ওয়ার্নিং' পাক সন্ত্রাসবাদী হাফিজ সঈদের!]
পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত খবর অনুযায়ী হাফিজ সঈদ দেশের সমস্ত রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে দূরত্ব ঘোঁচাতে আবেদন করেছে। যাতে আন্তর্জাতিক শক্তির হাতের পুতুল না হতে হয় কাউকে। [বৈষম্যের শিকার, পাকিস্তানে এসে থাকুন : শাহরুখকে আমন্ত্রণ হাফিজ সইদের]
হাফিজ সঈদের মতে, ভারত সহ বিদেশি শক্তিগুলি দেশের রাজনীতির ভঙ্গুর দশাকে কাজে লাগিয়ে পাকিস্তানে অস্থিরতা তৈরি করতে চাইছে। তা যাতে কোনওভাবেই না হয় সেদিকেই লক্ষ্য রাখতে বলেছে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। একইসঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে এমন অচলাবস্থা সৃষ্টির জন্য় সরাসরি ভারতকেও দায়ী করেছে সে।
করাচিতে সাংবাদিক সম্মেলন করে জামাত-উদ-দাওয়া প্রধান বলেছে, পাকিস্তানকে অস্থির করে দিয়ে কাশ্মীর ইস্যু থেকে সকলের মন ঘুরিয়ে দিতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের কোনও রাজনৈতিক দলই এখন আর কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলছে না, সকলে নিজেদের সামলাতে ব্যস্ত।
প্রসঙ্গত, পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করার পরে ভারতে ফের হামলার হুমকি দিয়েছে এই জঙ্গি নেতা। মূলত লস্কর-ই-তৈবা জঙ্গিরাই হাফিজ সঈদের নেতৃত্বে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে হামলা চালাচ্ছে বলে ভারত বারবার পাকিস্তানের হাতে প্রমাণ তুলে দিয়েছে। যদিও পাক সরকার তা দেখে কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী ২০০৮ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হিসাবেও হাফিজ সঈদের নাম উঠলেও পাকিস্তান সরকার নীরবই থেকেছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications