Narendra Modi: 'বিশ্বশান্তির সবচেয়ে বড় অন্তরায় সন্ত্রাসবাদ', লাওসে পূর্ব এশিয়া সামিটে বার্তা মোদীর

পূর্ব এশিয়া সামিটে যোগ দিতে লাওসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বিশ্বশান্তি নিয়ে বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদ বিশ্বশান্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যুদ্ধ বিধ্বস্ত মধ্য প্রাচ্য। হামাস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। এতোদিন যেটা গাজার মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা এখন ছড়িয়ে পড়েছে ইরানে। কার্যত ইরানের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বেঁধেছে। ইজরায়েলে ইরানে ক্ষেপনাস্ত্র বর্ষণ করছে আবার ইরান ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে। অন্যদিকে হামাস জঙ্গিদের নিকেশ করতে লেবাননেও হামলা চালাচ্ছে ইজরায়েল।

Narendra Modi


কাজেই মধ্য প্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। হামাস জঙ্গিদের নিকেষ করার পণ করেছে ইজরায়েল। ইতিমধ্যেই একাধিক হামাস জঙ্গিকে হত্যা করেছে ইজরায়েলি সেনা। উল্টে এই নিয়ে মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলি রীতিমতো তৎপর হয়েছে ইজরায়েলের বিরুদ্ধে। এই নিয়ে মধ্য।প্রাচ্যে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।

সন্ত্রাসবাদ মোকাবিলায় মানবিকতা এবং মানব ধর্মে বিশ্বাস রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানবধর্ম সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার কথা বলে। সেই সমেবত এবং সম্মিলিত হয়ে থাকার বার্তা দিয়েছেন তিনি। পারস্পরিক সহযোগিতা এবং মানব ধর্মের প্রতি আস্থাই শান্তি বজায় রাখতে পারে বলে বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাইবার থেকে শুরু করে জলপথ এবং মহাকাশ তিন ক্ষেত্রকেই শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি। পারস্পরিক বিরোধ গোটা বিশ্বে একটি নেতিবাচক শক্তিকে জাগিয়ে তোলে। শান্তি উন্নয়ন এবং স্থিতিশীলতা নিয়ে আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+