লকডাউনের সময় স্পেনে পোকম্যান খেলতে গিয়ে গ্রেফতার ৭৭ বছরের এক বৃদ্ধ
লকডাউনের সময় স্পেনে পোকম্যান খেলতে গিয়ে গ্রেফতার ৭৭ বছরের এক বৃদ্ধ
নোভেল করোনা ভাইরাস বিশ্বের ১৬৮টি দেশে ছড়িয়ে পড়েছে আর এই মহামারিতে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১৮ হাজার জনের। চার লক্ষ জন এই রোগে আক্রান্ত হয়েছে। কোভিড–১৯–এর সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়ায় অধিকাংশ দেশের সরকারই দেশে সম্পূর্ণ লকডাউন কার্যকর করে দিয়েছে। বিশ্ববাসী এখম সামাজিক দুরত্ব বজায় রাখার অভ্যাস করছেন এবং সংক্রমণ এড়াতে কোয়ারান্টাইনে চলে গিয়েছেন।

লকডাউন সত্ত্বেও কিছু মানুষ তাঁদের বাড়ি থেকে অপ্রয়োজনে বেড়িয়ে পড়ছেন। এমনই এক ঘটনা দেখা গেল স্পেনের মাদ্রিদে। ৭৭ বছরের এক বৃদ্ধ পোকম্যান খুঁজতে গিয়ে গ্রেফতার হলেন পুলিশের হাতে। ওই বৃদ্ধ রাস্তায় বেড়িয়ে নিজের ফোনে পোকম্যান খেলছিলেন, তখনই তাঁকে পুলিশ গ্রেফতার করে। মাদ্রিদের পুলিশ বিভাগ ২৩ মার্চ টুইটারে এই খবরটি প্রকাশ করে। অভিযোগের নথির ছবি দিয়ে পুলিশ লেখেন, 'লকডাউনের সময় পোকম্যান, ডায়নাসোর বা অন্য যে কোনও প্রাণী খোঁজা কড়াভাবে নিষিদ্ধ’। এই টুইটটি ভাইরাল হয় এবং ৯০০টি লাইক পড়ে তাতে।
Cazar #Pokemon, dinosaurios o cualquier otra criatura mágica está ⛔️ PROHIBIDO ⛔️ durante el Estado de Alarma. No pongas excusas y #QuedateEnCasa #ResponsabilidadSocial #COVID19 pic.twitter.com/L4U2xvGpU0
— Policía Municipal de Madrid (@policiademadrid) March 23, 2020
স্পেনে করোনা ভাইরাস বেড়ে যাওয়ার ফলে ১৪ মার্চই স্পেন সম্পূর্ণভাবে লকডাউন হয়ে যায়। ভারতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই গোটা দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। যা শেষ হবে ১৪ এপ্রিল।












Click it and Unblock the Notifications