হাসিনার ক্ষমতাচ্যুত একটা পরিকল্পনা: বাংলাদেশের গণ অভ্যুত্থানের বিষয়ে কী বললেন ইউনুস!

বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব এখন তাঁর উপর। অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে "পরিকল্পনা ও ষড়যন্ত্র" জড়িত ছিল। এই বার্তা দিলেন তিনি।

আমেরিকা সফরে নোবেল বিজয়ী এবং অন্তর্বর্তী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের বার্ষিক সভায় বক্তৃতা দেন তিনি৷ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন এবং বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন তাঁকে সেখানে স্বাগত জানিয়েছেন৷ ইউনূস বাংলাদেশি ছাত্র নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

muhammad yunus

" তারাই বাংলাদেশের নতুন রূপ তৈরি করছে।আসুন তাদের প্রতিটি সাফল্য কামনা করি। " বললেন ইউনুস। তাঁর বক্তৃতার সময় ইউনুস বলেন, প্রতিবাদের পিছনে কে ছিল, তা পরিষ্কার নয়। তবে মাহফুজ আবদুল্লাহ একটি নাম উঠে আসে। তিনি জোর দিয়েছেন, খুব সূক্ষ্ম পরিকল্পনা, ষড়যন্ত্র ছিল। ঘটনাক্রমে ঘটেনি।

মাহফুজ আবদুল্লাহ কে? এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি ইউনুস। জানুয়ারি মাসে শেখ হাসিনা বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছিলেন। ছয় মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ছন্দপতন। হাসিনা দেশ ছেড়ে চলে যান। আওয়ামী লিগ সরকার পতন হয়। এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে। তার মাথায় রয়েছেন এই মহম্মদ ইউনুস।

নিউইয়র্কের মঞ্চে মহম্মদ ইউনুস এই বার্তা দিয়েছেন। সূক্ষ্ম ষড়যন্ত্র তো বটেই। ষড়যন্ত্রকারীর নামও বলে দিয়েছেন তিনি। তাই নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চর্চা। কার নির্দেশে শেখ হাসিনা সরকার পতনের ছক কষা হয়েছিল? কে সেই ব্যক্তি? এই নিয়ে গুঞ্জন উঠেছে।

শেখ হাসিনার সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। দুই দেশের মধ্যে সম্পর্কের দূরত্ব অনেক টাই বেশি এখন বাংলাদেশ নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। আগামী দিনে নির্বাচনের পরে স্থায়ী সরকার তৈরি হবে। বাংলাদেশকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা। ইউনুসকে আমেরিকায় আমন্ত্রণ নতুন সম্পর্কের ভিত শক্ত করার জন্য এমনই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+