Nepal Air Crash: মধ্যে ১৬ বছরের ব্যবধান! স্বামীর মতোই পাইলট স্ত্রীর মৃত্যু বিমান দুর্ঘটনায়
Nepal Air Crash: মধ্যে ১৬ বছরের ব্যবধান! স্বামীর মতোই পাইলট স্ত্রীর মৃত্যু বিমান দুর্ঘটনায়
নেপালে বিমান দুর্ঘটনায় মৃত্যু পাইলট দম্পতির। তবে ব্যবধানটা ১৬ বছরের। ২০০৬ সালে পাইলট স্বামীর মৃত্যু হয়েছিল নেপালেরই বিমান দুর্ঘটনায়। এরপর স্বামীর পদাঙ্ক অনুসরণ করে ২০১০-এ পাইলট হিসেবে যোগ দেন অঞ্জু খাতিওয়াদা। রবিবার পোখরার কাছে হওয়া দুর্ঘটনায় অন্যদের সঙ্গে মৃত্যু হয়েছে অঞ্জুরও।

তিন দশকের মধ্যে সব থেকে মারাত্মক বিমান দুর্ঘটনা
রবিবার পোখরার কাছে নেপালে তিন দশকের মধ্যে মারাত্মক বিমান দুর্ঘটনাটি হয়। সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানে পাইলট, ক্রু মিলিয়ে ছিলেন ৭২ জন। কাউকেই জীবিত উদ্ধার করা যায়নি। মৃতদের তালিকায় রয়েছেন, ইয়েতি এয়ারলাইন্সের বছর ৪৪-এর কো পাইলট অঞ্জু খাতিওয়াদাও। এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ ভারতীয়ের। এর মধ্যে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার চার বন্ধু গিয়েছিলেন পশুপতিনাথের মন্দিরে পুজো দিতে।

স্বামীর মৃত্যু হয়েছিল ২০০৬ সালে
২০০৬ সালে এই ইয়েতি এয়ারলাইন্সের অপর একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অঞ্জু খাতিওয়াদার স্বামী দীপক পোখরেলের। এয়ারলাইন্সের এক মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। স্বামীর মৃত্যুর পরে বিমা থেকে পাওয়া অর্থ দিয়ে অঞ্জু খাতিওয়াদা পাইলটের প্রশিক্ষণ নেন বলেও জানিয়েছেন তিনি।

এখনও শনাক্ত হয়নি অঞ্জু খাতিওয়াদার দেহ
ইয়েতি এয়ারলাইন্সের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্যাপ্টেন কামাল কেসির ২১৯০০ ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়। তাঁর দেহ ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জু খাতিওয়াদা। তাঁর ৬৪০০ ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তবে তাঁর দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানা গিয়েছে। তিনি এর আগে রাজধানী কাঠমান্ডু থেকে নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরার জনপ্রিয় পর্যটন রুটে একাধিকবার বিমান নিয়ে যাতায়াত করেছেন।

পোখরা বিমানবন্দরের কাছে বিমানে আগুন
প্রত্যক্ষদর্শী থেকে সোশ্যাল মিডিয়ার পোস্ট করা বিমান দুর্ঘটনার বিভিন্ন ছবি কিংবা ভিডিতে দেখা যাচ্ছে পোখরা বিমানবন্দরের কাছে আগুন ধরে যায় ATR-72 বিমানটিতে। সোমবার বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে। যা বিমান দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্তকারীদের সাহায্য করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা রবিবার যেসময় দুর্ঘটনাটি হয়, সেই সময় আবহাওয়া ছিল পরিষ্কার।
গত ২০০০ সাল থেকে সেখানে বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনায় মৃতের সংখ্যাটা প্রায় ৩৫০ জনের মতো। বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলির মধ্যে এভারেস্ট-সহ আটটি অবস্থিত নেপালে। সেই কারণে আবহাওয়ার একটু বদল হলেই বিমানযাত্রা বিপদশঙ্কুল হয়ে পড়ে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications