গিলগিট-বালতিস্তানকে 'পঞ্চম প্রদেশ' ঘোষণা করতে চলেছে পাকিস্তান
পাকিস্তানের গিলগিট বালতিস্তান এলাকাকে পঞ্চম প্রদেশ হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান।
ইসলামাবাদ, ১৫ মার্চ : পাকিস্তানের গিলগিট বালতিস্তান এলাকাকে পঞ্চম প্রদেশ হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। এই এলাকা পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন, তাই ভারতের কাছে পাকিস্তানের এই নতুন সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
পাকিস্তানের তরফে সেদেশের আন্তঃ প্রাদেশিক সংযোগ মন্ত্রী রিয়াজ হুসেন পিরজাদা পাকিস্তানে পঞ্চম প্রদেশের প্রস্তাবের কথাটি জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

এই পঞ্চম প্রদেশের জন্য আলাদা করে পাকিস্তানের সংবিধান সংশোধনীও আনা হবে বলে জানা গিয়েছে। এর আগে পাকিস্তানে ৪টি প্রদেশ ছিল। এগুলি হল খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, পাঞ্জাব প্রদেশ।
ভারতের কাছে বিষয়টি যথেষ্ট গুরুত্বের। কারণ বিতর্কিত পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন এলাকায় অবস্থিত হতে চলেছে এই পঞ্চম প্রদেশটি। ফলে এই এলাকা নিয়ে পাকিস্তানের যে কোনও পদক্ষেপের ওপরেই কড়া নজর রাখতে চলেছে ভারত।












Click it and Unblock the Notifications