'ভারতের পাঠানো পাকিস্তানের ২২ টি এলাকায় জঙ্গি শিবির নেই', ফের নগ্ন মিথ্যাচার ইসলামাবাদের
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুলওয়ামা হামলা থেকেও গা ঝেড়ে ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে তথ্য প্রমাণ চেয়েছিলেন ঘটনা সম্পর্কে।
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় পুলওয়ামা হামলা থেকেও গা ঝেড়ে ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে তথ্য প্রমাণ চেয়েছিলেন ঘটনা সম্পর্কে। তাঁর দাবি ছিল প্রমাণ পেলে তদন্ত করে দেখবে পাকিস্তান, এই পাকিস্তান আগের মতো নেই। ইমরানের আমলে 'নয়া পাকিস্তান' -এর ভাবমূর্তি জন্ম নিয়েছে। তবে ভারতের দেওয়া তথ্য প্রমাণ হাতে পেয়েই ফের পুরনো রঙই দেখিয়ে দিল ইসলামাবাদ। গা বাঁচাতে একাধিক মিথ্যাচার উঠে এসেছে তাঁদের রিপোর্টে।

পাক বিদেশ মন্ত্রকের তথ্য
পাকিস্তানের বিদেশমন্ত্রক দাবি করেছে, যে ২২ টি এলাকার কথা ভারত পাঠিয়েছিল তার মধ্যে একটিতেও জঙ্গিশিবির বা জঙ্গি প্রশিক্ষণ শিবির নেই । এলাকাগুলিতে কেউ পরিদর্শন করতে চাইলে আসতে পারেন, তবে অবশ্যই পাকিস্তানের অনুমতি নিয়ে আসতে হবে।

ভারত যা জানিয়েছিল ..
এর আগে ভারতের দেওয়া তথ্যপ্রমাণে স্পষ্ট করা ছিল পুলওয়ামায় গোটা ঘটনার নেপথ্যে রয়েছে পাকিস্তান আশ্রিত জঙ্গি সংঠন জিশ-ই-মহম্মদ। পাশাপাশি জইশ প্রধান মাসুদ আজহার সম্পর্কেও একাধিক তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়।

ইসলামাবাদের বার্তা
ইসলামাবাদ জানিয়েছে পাকিস্তান পুলওয়ামায় বিষয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চায়,তবে ভারতকে তার জন্য আরও বেশি প্রমাণ দিতে হবে। এর আগেও ২০০৮ এর মুম্বই হামলা ও ২০১৬ সালের পাঠানকোটের ক্ষেত্রেও ঠিক একইভাবে পাকিস্তান দায় এড়িয়ে গিয়েছিল।












Click it and Unblock the Notifications