গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইমরান ক্যাবিনেটের! ভারতেও কি লাগু হতে পারে না, প্রশ্ন সাধারণের

পাকিস্তানের সরকারি অফিসার ও নেতাদের বিমানের প্রথম শ্রেণিতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করল ইমরান খানের সরকার। একইসঙ্গে সরকারি তহবিল ব্যবহার নিয়েও অফিসার ও নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাকিস্তানের সরকারি অফিসার ও নেতাদের বিমানের প্রথম শ্রেণিতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করল ইমরান খানের সরকার। একইসঙ্গে সরকারি তহবিল ব্যবহার নিয়েও অফিসার ও নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন প্রেসিডেন্টও।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইমরান ক্যাবিনেটের! ভারতেও কি লাগু হতে পারে না, প্রশ্ন সাধারণের

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত নিয়েছেন।

তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনেট চেয়ারম্যান, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, মুখ্যমন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের ক্লাব কিংবা বিজনেস ক্লাসে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, আগে থেকেই সেনাপ্রধানের প্রথম শ্রেণিতে যাওয়ার অনুমতি ছিল না। তিনি বিজনেস ক্লাসেই যাতায়াত করতেন।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং পদস্থ সরকারি আধিকারিকরা সরকারি তহবিল ব্যবহার করতে পারবেন না। মন্ত্রী দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রতিবছরে পাকিস্তানের বিনিময় মূল্যের ৫১০০ কোটি টাকার সরকারি তহবিল ব্যবহার করতেন।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী একইসঙ্গে বিদেশ কিংবা দেশে সফরকালে বিশেষ বিমান ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। তিনি বিজনেস ক্লাসেই যাতায়াত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে জেতার পর ইমরান জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রাসাদোপম বাড়ি তিনি ব্যবহার করবেন না। বদলে এই বাড়ির একটি অংশ ব্যবহার করবেন। যা আগে প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি ব্যবহার করতেন।

সরকারি দুটি মাত্র গাড়ি তিনি ব্যবহার করবেন বলে জানিয়েছেন। দুজনের বেশি চাকর তিনি রাখবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+