জইশ জঙ্গিরা হামলার দায় স্বীকারের পরও প্রমাণ চাইছেন পাক প্রধানমন্ত্রী! পুলওয়ামা নিয়ে একই সুরে ইমরান

পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার দায় শিকার করে নিয়েছে। ভারতীয় সেনা এদিন সাফ ঘোষণা করেছে যে, ১৪ ফেব্রুয়ারি ভূস্বর্গকে রক্তাক্ত করার নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত।

পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার দায় স্বীকার করে নিয়েছে। ভারতীয় সেনা এদিন সাফ ঘোষণা করেছে যে, ১৪ ফেব্রুয়ারি ভূস্বর্গকে রক্তাক্ত করার নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত। তারপরও ফের পুরনো সুরেই পুলওয়ামা হামলা নিয়ে বক্তব্য পেশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দাবি , ভারত যদি প্রমাণ দিতে পারে ঘটনায় পাকিস্তানের কোনও নাগরিক জড়িত,তাহলে কার্যকরী ব্য়বস্থা নেবে ইসলামাবাদ।

ইমরানের প্রশ্ন!

পাক প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, যে পাকিস্তানকে এখন বিশ্ব দেখছে তা নতুন ভাবধারার পাকিস্তান। এই পাকিস্তান নয়া ভাবনায় উদ্বুদ্ধ। তিনি বলেন, 'আমরা আমাদের স্বার্থেই হিংসা ছড়াই না। আমি ভারতীয় সরকারকে বলতে চাই, যে যদি কোনও প্রমাণ পাওয়া যায় যে পাকিস্তান থেকে কেউ ঘটনায় (পুলওয়ামার) জড়িত তাহলে ব্যবস্থা নেওয়া হবে।' তাঁর দাবি পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার, তাই তাঁরা এই হিংসার সমর্থক নন।

'প্রমাণ ছাড়া দাবি ভারতের'

ইমরান খান এদিন দাবি করেন , 'অমি ভারত সরকারকে বলতে চাই, আপনারা পাকিস্তানকে দোষারোপ করছেন কোনও প্রমাণ ছাড়াই।' তাঁর দাবি, পাকিস্তানের এই কাজ করে কী লাভ? পাকিস্তান এমন কাজ কেন করবে যখন পাকিস্তান একটা স্থিরতার দিকে এগিয়ে চলেছে?

কাশ্মীর প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর দাবি

কাশ্মীর প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর দাবি

এদিন পুলওয়ামা প্রসঙ্গে মুখ খুলে কাশ্মীর নিয়ে ইমরান খান একাধিক দাবি করেন। তিনি দাবি করেছেন, কাশ্মীরকে সেনা দিয়ে দমিয়ে রাখা যাবে না। কাশ্মীর কী চাইছে জানুক ভারত। পাশাপাশি তাঁর দাবি ভারতের বিভিন্ন অংশ থেকে যে বদলার দাবি উঠে আসতে তা পৌঁছেছে ইসলামাবাদের কানেও। ফলে এবার যদি ভারত হামলা করে তাহলে পাল্টা হামলা চালাবে পাকিস্তানও। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার কথা বলেছেন ইমরান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+