পাকিস্তানের মুখে কুলুপ করোনার 'আপৎকালীন ফান্ড' নিয়ে! ইমরানদের উদাসীনতায় অবাক 'সার্ক'

পাকিস্তানের মুখে কুলুপ করোনার 'আপৎকালীন ফান্ড' নিয়ে! ইমরানদের উদাসীনতায় অবাক 'সার্ক'

তাঁদের দেশ জুড়ে হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হতে চলেছেন করোনায়। কিন্তু তাতেও টনক নড়েনি ইমরান খানদের। ইমরান খান সাফ জানিয়েছেন পাকিস্তানে যাই হয়ে যাক তিনি লকডাউন ঘোষণা করবেন না। এদিকে, সার্ক গোষ্ঠীভূক্ত দেশগুলির তৈরি কোভিড ১৯ আপৎকালীন পরিস্থিতির জন্য তৈরি ফান্ডে অনুদান দিয়েছে। তবে পাকিস্তানের অবস্থান এই ক্ষেত্রে অবাক করেছে অনেককে।

পাকিস্তানের মুখে কুলুপ!

পাকিস্তানের মুখে কুলুপ!

সার্কভুক্ত দেশগুলির মধ্যে প্রতিটি দেশই এই আপৎকালীন ফান্ডে বহু মূল্য অর্থ দান করেছে। ভারত ছাড়াও, বাংলাদেশ, আফগানিস্তান, ভূটান , মালদ্বীপ , নেপাল, শ্রীলঙ্কা এই ফান্ডে অর্থদান করেছে। ব্রাত্য রয়েছে পাকিস্তান।

 কোন দেশ কত অর্থ দান করেছে ফান্ডে ?

কোন দেশ কত অর্থ দান করেছে ফান্ডে ?

প্রধানমন্ত্রী মোদী সহ সার্কভূক্ত ৮ টি দেশের প্রধানদের বৈঠক এর আগে সংগঠিত হয় ১৫ মার্চ। সেই সময়ই এই ফান্ডের কথা স্থির হয়। এরপর ১০ মিলিয়ন ডলার দিয়েছে ভারত। আফগানিস্তান দিয়েছে ১ মিলিয়ন ডলার, ১.৫ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশ,১০০,০০০ ডলার এসেছে ভূটান থেকে। ২০০০০০০ ডলার এসেছে মালদ্বীপ থেকে। ১ মিলিয়ন ডলার এসেছে নেপাল থেকে।

কোভিড ১৯ ও ইমরান

কোভিড ১৯ ও ইমরান

সার্ক-এর গুরুত্বপূর্ণ বৈঠকে শুধু অনুপস্থিতই ছিলেন না ইমরান, দেশের স্বাস্থ্যমন্ত্রীকে সেই বৈঠকে বসিয়ে দেন ইমরান। পাশাপাশি করোনা নিয়ে এমন আপৎকালীন পরিস্থিতিতে পাকিস্তান সার্কের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলে সকলকে চমকে দেয়। এরপরই ইমরানের পদক্ষেপ অনেককেই অবাক করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+