পাকিস্তানে বিয়ের আসর থেকে হিন্দু মহিলার অপহরণ! ধর্মান্তরকরণ ঘিরে করুণ ঘটনা প্রকাশ্যে

আতঙ্কে রয়েছেন পাকিস্তানের সংখ্যালঘুরা। সেখানে সংখ্যালঘু হিন্দুদের প্রতি ক্রমেই বাড়তে শুরু করেছে অত্যাচার। এর আগে এক শিখ ধর্মস্থানে প্রবল পাথরবর্ষণের পর এক শিখ যুবকের খুন ঘিরে তোলপাড় হয় দক্ষিণ এশিয়ার মিডিয়া। তারপর এবার প্রকাশ্যে এলো আরও এক নারকীয় ঘটনা।

হিন্দু মহিলাকে বিয়ের আসর থেকে অপহরণ!

হিন্দু মহিলাকে বিয়ের আসর থেকে অপহরণ!

সাম্প্রতিক একটি খবর বলছে, পাকিস্তানের এক ২৪ বছর বয়সী মহিলাকে বিয়ের আসর থেকে অপহরণ করে তাঁকে জোর করে ধর্মান্তরিতকরণ করা হয়েছে। যে খবর ঘিরে করাচি থেকে অদূরে হালা শহরে ছড়িয়েছে চরম আতঙ্ক।

করাচির অদূরে কী ঘটেছে?

করাচির অদূরে কী ঘটেছে?

করাচি থেকে কাছেই মতিয়ারি গ্রাম। সেখানে বসেছিল ওই মহিলার বিয়ের আসর। এরপর সেখানে আচমকা পৌঁছে যায় শাহরুখ গুল নামের একট ব্যক্তি। বিয়ের আসর থেকে মহিলাকে অপহরণ করেই তাঁকে ধর্মান্তরিত করা হয়েছে বলে খবর। এরপরই সেই মহিলাকে বিয়ে করে গুল। এমনই খবর প্রকাশ্যে আসতেই সিন্ধ এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ভুগছেন।

হিন্দু মহিলার পরিবারে কী পরিস্থিতি?

হিন্দু মহিলার পরিবারে কী পরিস্থিতি?

যে মহিলাকে অপহরণ করা হয়েছে, তার পরিবারের তরফে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড়। ঘটনার জেরে করাচির অদূরে হালা শহরে উত্তেজনার পারদ চড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+