বাংলাদেশের ৪০ জন রোহিঙ্গাকে হাতিয়ার করে ভারতে হামলার ছক পাকিস্তানের! নেপথ্যে কোন দেশের টাকা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তান নিজের হিংস্র রূপ আরও প্রকট করতে শুরু করেছে। কাশ্মীরে সেই সময় বিচ্ছিন্নতাবাদের জিগির তোলার সঙ্গে সঙ্গেই উত্তরপূর্বের অরুণাচল প্রদেশ সহ একাধিক রাজ্যে বিচ্ছিন্নতায় উস্কানি দিতে থাকে পাকিস্তান। এমন তথ্য নিয়ে বহু গোয়েন্দা রিপোর্ট এর আগে প্রকাশিত হয়েছে। কিন্তু যেকোনও মূল্যে ভারতকে নাস্তানাবুদ করতে ব্যর্থ হওয়ায় এবা পাকিস্তান সন্ত্রাসে ব্যবহার করতে চলেছে বাংলাদেশের রোহিঙ্গাদের। এমনই চাঞ্চল্যকর তথ্য এসে পৌঁছেছে ভারতীয় গোয়েন্দাদের হাতে।

 বাংলাদেশের জঙ্গিদের কাজে লাগিয়ে ভারতে হামলার ছক!

বাংলাদেশের জঙ্গিদের কাজে লাগিয়ে ভারতে হামলার ছক!


পাকিস্তান এবার বাংলাদেশের একের পর এক জঙ্গি শিবিরকে কাজে লাগিয়ে ভারতে হামলার ছক কষে চলেছে। জানা গিয়েছে, বাংলাদেশের জামাত উল মুজাহিদ্দিন গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পাকিস্তান। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এমন নাশকতার সঙ্গে জড়িত।

 কোনপথে রোহিঙ্গাদের কাজে লাগাচ্ছে পাকিস্তান?

কোনপথে রোহিঙ্গাদের কাজে লাগাচ্ছে পাকিস্তান?

জানা গিয়েছে, ভারতে নাশকতার ছক কষতে বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমদের জন্য আলাদা প্রশিক্ষণ শিবির চালু করেছে পাকিস্তান। আর এই গোটা কর্মপ্রক্রিয়া সম্পন্ন করছে আইএসআই। একাধিক, রোহিঙ্গা শিবিরে এই মুহূর্তে চলেছে জঙ্গিদের প্রশিক্ষণ ।

কক্সবাজারে চলছে কোন গোপন শিবির?

কক্সবাজারে চলছে কোন গোপন শিবির?

ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, রোহিঙ্গা অধ্যুষিত বাংলাদেশের কক্স বাজার এলাকায় নজর রয়েছে আইএসআই-এয়ের। সেখানে কম করে ৪০ জন রোহিঙ্গাকে পাকিস্তান বেছে নিয়েছে জঙ্গি হিসাবে। যাদের ভারতে আক্রমণের জন্য তৈরি করা হচ্ছে। আর এই প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের জঙ্গি জামাত।

 কোথা থেকে আসছে জঙ্গিদের জন্য অর্থ?

কোথা থেকে আসছে জঙ্গিদের জন্য অর্থ?

জানা গিয়েছে সোজা, সৌদি আরবের থেকে আসছে এই টাকা । আর সেই টাকা পাচার হচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসাইয়ের হাত ধরে। টাকা এসে পড়ছে বাংলাদেশের জঙ্গি সিবির জেএমবির হাতে। আর সেখান থেকেই রোহিঙ্গাদের হাতে যাচ্ছে টাকা। এই মুহূর্তে ১ কোটি টাকা হাতে এসে পৌঁছেছে বাংলাদেশের জঙ্গিদের হাতে।

এনআইএ কী জানাচ্ছে?

এনআইএ কী জানাচ্ছে?

এনআইএ এই মুহূর্তে বাংলাদেশের জঙ্গিদের ওপর কড়া নজর রেখে চলেছে। বাংলাদেশের রোহিঙ্গারাও এই মুহূর্তে রয়েছে ভারতের গোয়েন্দাদের নজরে। এছাড়াও জামাত উল মুজাহিদ্দিনেপ ভারতীয় শাখা নিয়েও গোয়েন্দারা নজরদারি চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+