দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ১০ বছরের জেল

দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল সেদেশের আদালত। একইসঙ্গে তাঁর মেয়ে মারিয়ম শরিফকেও সাত বছরের সাজা শোনানো হয়েছে।

এই মাসেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে সেদেশের রাজনীতিতে বড় ঝড় বইয়ে দেওয়া ঘটনা ঘটল। দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল সেদেশের আদালত। একইসঙ্গে তাঁর মেয়ে মারিয়ম শরিফকেও সাত বছরের সাজা শোনানো হয়েছে।

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ১০ বছরের জেল

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো এই রায় শুনিয়েছে। নওয়াজ শরিফের জামাইকেও এক বছরের সাজা শোনানো হয়েছে। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে শরিফের। সেগুলি আয় বহির্ভূত বলে প্রমাণিত হওয়ায় এই সাজা বলে ঘোষণা হয়েছে।

সাজা পাওয়ার পরে গোটা রায়কে রাজনৈতিক চক্রান্ত বলে ব্যাখ্যা করেছেন শরিফ। এই মুহূর্তে নওয়াজ শরিফ ও তাঁর পরিবার লন্ডনে রয়েছে। তাঁর স্ত্রী কুলসুমের ক্যানসারের চিকিতসার কারণে নওয়াজ সেদেশে রয়েছেন।

২০১৫ সালে পানামা পেপার্স ফাঁস হওয়ার পর জানা যায়, নওয়াজ শরিফ ও পরিবারের লোকজন বিভিন্ন উপায়ে টাকা চালান করেছেন। হিসাব বহির্ভূত আয়ের টাকায় লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনা হয়েছে। তারপরে ২০১৭ সালের জুলাই মাসে শরিফকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়। এবং এদিন তার বিরুদ্ধে সাজাও ঘোষণা হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+