Pakistan Election 2024: গণনার মাঝেই নিজেকে জয়ী ঘোষণা শরিফের! পথে ইমরানের দল
Pakistan Election 2024: গণনা চলাকালীনই নিজেকে জয়ী ঘোষণা করে দিলেন নওয়াজ শরিফ। বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন ছিল। বেলা পাঁচটার পর থেকে শুরু হয় গণনা। তা আজ শুক্রবারও চলছে। আর তার মধ্যেই নওয়াজ শরিফ জানান, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) একক সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে জয়ী হয়েছে।
তবে একা সরকার গঠন সম্ভব হবে না বলেই দাবি তাঁর। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, তাঁর দলের একার হাতে সরকার গঠনের মতো যথেষ্ট আসন (Pakistan Election 2024) সংখ্যা নেই। তাই অন্যান্য দলকে আহ্বান জানাবেন বলে জানিয়েছেন।

শুধু তাই নয়, পাকিস্তান পিপলস পার্টির আসিফ আলি জারদারি এবং জমিয়ত উলেমায়ে ইসলামের মৌলানা ফাজলুর রহমানকে জোট গঠনের জন্যে আহ্বান জানিয়েছেন নওয়াজ শরিফ।
তাঁর কথায়, এই দুই নেতার সঙ্গে দলের তরফে অর্থাৎ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর হয়ে কথা বলবে তাঁর ছেলে। ইতিমধ্যে একাধিক দলের সঙ্গে অবশ্য কথা হয়েছে বলেও জানিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তবে তাতে কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
তবে ক্ষত হয়ে যাওয়া পাকিস্তানকে নতুন ভাবে সাজাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শরিফ। এমনকি সরকার গঠন হলে বিশ্বের সমস্ত দেশের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হওয়ার কথাও বলেছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের নির্বাচন কমিশনের (Pakistan Election 2024) তথ্য বলছে, ১৩৯ টি আসনের ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে ৫৫ টি আসন পেয়েছে ইমরান সমরথিত নির্দল প্রার্থীরা। ৪৩ টি আসন পেয়েছে পিএমএলএন এবং ৩৫ টি আসন পেয়েছে পিপিপি। সে দেশের নিয়ম বলছে, একক ভাবে কোনও দলকে সরকার গঠন করতে হলে ১৩৩ টি আসন পেতেই হবে।
অন্যদিকে ভোটে র্যাগিংয়ের অভিযোগ তুলেছে ইমরান খানের দল। বৃহস্পতিবার এই আশঙ্কা প্রকাশ করে কর্মীদের সতর্ক করেছিল পিটিআই। এমনকি বুথ না ছাড়ার কথাও জানানো হয়েছিল। কিন্ত্যু বিভিন্ন জায়গায় কারচুপি করা হয়েছে।
#WATCH | Lahore | Former Pakistan PM and Pakistan Muslim League (N) leader Nawaz Sharif says, "...We want our relations with the world to be better...We will improve our relations with them and resolve all our issues with them..."
— ANI (@ANI) February 9, 2024
(Video: Reuters) pic.twitter.com/MJbxcV2Dox
আর এই অভিযোগে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে তেহরিকি-ই-ইনসাফ। কোনও ধরনের অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী পাকিস্তানজুড়ে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সে দেশে ইন্টারনেট পরিষেবা ফের বন্ধ করা হয়েছে বলেও জানা গিয়েছে। আর তাতে পাকিস্তানের মানুষ ক্ষুব্ধ বলে জানা গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications