সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত--আমেরিকা যৌথ বিবৃতিকে আমল দিল না পাকিস্তান
সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত--আমেরিকা যৌথ বিবৃতিকে আমল দিল না পাকিস্তান
বিগত ক'বছর ধরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে উঠেছে পাকিস্তান। সম্প্রতি এর বিরুদ্ধেই যৌথ বার্তা দিয়েছে ভারত-আমেরিকা। দুই দেশের মন্ত্রীরা একজোট হয়ে ইসলামাবাদকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন। এবার এই বিবৃতিকেই কার্যত উড়িয়ে দিল পড়শি দেশটি৷

কী বলেছে পাকিস্তানের বিদেশমন্ত্রক?
ভারত-আমেরিকার এই যৌথ বিবৃতিকে পাকিস্তানের বিদেশমন্ত্রক সরাসরি অযৌক্তিক বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, এভাবে তৃতীয় একটি দেশকে নিশানা করছে বাকি দু'টি দেশ। এই বিবৃতি মোটেই সত্য নয়, বরং এর ফলে মানুষের নজর প্রকৃত সন্ত্রাসবাদের সমস্যা থেকে সরে যাচ্ছে। ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। এর গ্রহণযোগ্যতার অভাব রয়েছে৷ আমরা এই অযৌক্তিক বিবৃতি নিয়ে সন্তুষ্ট নই, সেটি কূটনৈতিক স্তরে জানানো হয়েছে আমেরিকাকে৷'

সন্ত্রাসবাদ দমনে নিজেদের আত্মত্যাগের কথা বলছে পাকিস্তান
ইতিহাস সাক্ষী আছে, যখনই পাকিস্তানের বরুদ্ধে সন্ত্রাসবাদ যোগের অভিযোগ উঠেছে, তারা দাবি করেছে, এই সমস্যায় তারা নিজেরাই ভুক্তভোগী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। পাকিস্তান বলেছে, বিশ্বজুড়ে সন্ত্রাসদমনে যথেষ্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তারা৷ গত দু'দশক ধরে এই লড়াই করছে তারা। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ থেকে তাদের এই আত্মত্যাগকে স্বীকৃতিও দেওয়া হয়েছে৷ শান্তি অর্জনের জন্য সবচেয়ে বেশি যদি কোনও দেশ ভুগে থাকে, তবে তা পাকিস্তান।'

জম্মু কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পাকিস্তানের
একইসঙ্গে ভারতের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছে তারা। তাদের কথায়, জম্মু-কাশ্মীর জুড়ে ভারত নিজেদের অধিকার কায়েম করতে চায়। এই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ যোগের অভিযোগ করে তারা৷ তাদের কথায়, 'আমরা দেশগুলির কাছে অনুরোধ করব, তারা যেন নিরপেক্ষভাবে বিষয়টিকে বিচার করে। একপাক্ষিক, রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে যেন কোনও অবস্থান না নেয় তারা৷'
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications