পাক হাই কমিশনারকে তলব ইসলামাবাদের, কোন পথে এগোচ্ছে দুই দেশের কূটনীতি
এদিন পাকিস্তান এদেশে থাকা তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ডেকে পাঠাল।
পুলওয়ামা হামলার পরে পাকিস্তানে থাকা ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। আর এদিন পাকিস্তান এদেশে থাকা তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ডেকে পাঠাল। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল এখবর জানিয়েছেন।

গত সপ্তাহে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ কাশ্মীরে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালায়। এতে ৪৯ জন সেনা জওয়ান শহিদ মারা গিয়েছেন।
Dr Mohammad Faisal, Spokesperson Ministry of Foreign Affairs, Pakistan tweets, "We have called back our High Commissioner in India for consultations. He left New Delhi this morning." pic.twitter.com/o7nDZY8TUY
— ANI (@ANI) February 18, 2019
গত শুক্রবার ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে নয়াদিল্লি ডেকে পাঠায়। এরপরই পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে ডেকে পাঠানো হয়েছে।
পুলওয়ামার হামলার পর আরও অনেক ঘটনা ঘটেছে যার ফলে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। পাকিস্তানের দাবি, কাশ্মীরিরাই এই হামলা চালিয়েছে প্রতিবাদ করতে গিয়েছে। অথচ একদিকে ভারতের দাবি যেমন রয়েছে, তেমনই জইশ জঙ্গিরা নিজেরা হামলার দায় স্বীকার করেছে।
We have called back our HIgh Commissioner in India for consultations.
— Dr Mohammad Faisal (@ForeignOfficePk) February 18, 2019
He left New Delhi this morning .
ভারতের প্রায় সমস্ত প্রান্তে বিক্ষোভের আগুন জ্বলছে। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার দাবি উঠেছে। তারপরও কাশ্মীরের অশান্তি থামেনি। এদিন পাঁচ সেনা জওয়ান পুলওয়ামায় এনকাউন্টারে নিহত হয়েছেন। পরে দুই জঙ্গিকেও সেনা মারতে পেরেছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে এই অবস্থায় রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ভারতের ভিতরের পরিস্থিতি বিস্তারিত জানতেই ডেকে পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications