ফের হবে সার্জিক্যাল স্ট্রাইক! আতঙ্কিত পাকিস্তান সেনা বাড়াচ্ছে কাশ্মীর সীমান্তে
২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষত এখনও দগদগে পাকিস্তানের গায়ে। পাকিস্তানের মাটিতে ঢুকে যেই ভঙ্গিতে আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের ভারত খতম করেছিল, তাতে ঘুম উড়েছিল পাকিস্তানের। এদিকে ফের আমনই একটি সার্জিকাল স্ট্রাইক হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের। যার জেরে তোড়জোর শুরু করে দিয়েছে পাকিস্তানি সেনা।

কী বলছে আইএসআই-এর রিপোর্ট
পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সম্প্রতি এই সংক্রান্ত একটি সতর্কতা জারি করে সেই দেশে। যার পর থেকে সীমান্তে জওয়ানদের সংখ্যা বাড়াতে শুরু করে দেয় পাকিস্তানি সেনা। পাকিস্তানি গুপ্তচর সংস্থা নাকি থবর দিয়েছে কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানকে নিশানা করতে পারে নরেন্দ্র মোদী সরকার।

বৈঠকে বসেন আইএসআই প্রধান
পাকিস্তানি রিপোর্ট অনুযায়ী, দিল্লিকে যেভাবে কৃষকরা ঘিরে রেখেছে, তাতে প্রবল চাপে রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এই আবহে এই আন্দোলন থেকে ফোকাস ঘুরিয়ে দিতেই মোদী সরকার পাকিস্তানকে নিশানা করতে পারে। এই বিষয়ে জরুরি বৈঠকেও বসেছে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ হামিদ।

পাকিস্তানি সংবাদমাধ্যমের অভিযোগ
এই আবহে পাকিস্তানি সংবাদমাধ্যমের অভিযোগ, ২০১৬ সালে কোনও কারণ ছাড়াই পাকিস্তানের মাটিতে আক্রমণ চালিয়েছিল ভারত। ফের তার পুনরাবৃত্তি হতে পারে। তাদের আরও অভিযোগ, তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর সঙ্গে নাকি গোপন আঁতাত রয়েছে ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে তাদের উস্কে দেওয়া হচ্ছে।

সীমান্তে নজর রেখেছে ভারত
এদিকে পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। তবে আশঙ্কা তাতে কাটেনি। কারণ কূটনৈতিক বিশেষজ্ঞজেদ মতে, সীমান্তে বারংবারে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনারা। পাশাপাশি পাক সেনার মদতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালছে অনবরত। শুধু তাই নয়, চিনের মদতে আইএসআই জঙ্গিদের ড্রোন পাইয়ে দিয়েছে বলেও খবর। এই আবহে ভারতীয় বাহিনীর তিনটি ব্যাটেলিয়ন সীমান্তে নজর রেখে বসে আছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications