Pakistan: বিদ্রোহী গোষ্ঠীর কবল থেকে পুরোপুরি মুক্ত জাফর এক্সপ্রেস, হতাহতের সংখ্যা জানিয়ে দিল পাক সেনা

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পাকিস্তানের পরিস্থিতি। স্বাধীনতাপন্থী পাক বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে পাকিস্তানের সেনা বাহিনীর। মঙ্গলবার বিকেলে একটি ট্রেনকে হাইজ্যাক করে নেয় জঙ্গি গোষ্ঠী। ২৪ ঘণ্টার বেশি সময় পর অপহৃত ট্রেনটিকে জঙ্গিদের হাত থেকে উদ্ধার করল পাক সেনা।

বুধবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে জাফর এক্সপ্রেসটি অপহরণ করা হয়েছিল সেটা উদ্ধার করা গিয়েছে।, বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) জঙ্গিরা ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়েছিল মঙ্গলবার বিকেল থেকেই। উদ্ধারকার্যে সময় সংষর্ষে ২১ জন যাত্রী এবং চারজন সেনার মৃত্যু হয়েছে।

Pakistan

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে হামলাস্থলে উপস্থিত ৩৩ জন জঙ্গি নিহত হয়েছেন সেনা বাহিনীর দ্বারা। সশস্ত্র বাহিনী (বুধবার) সন্ধ্যায় সকল সন্ত্রাসবাদীকে হত্যা করে এবং বেশিরভাগ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে এবং অভিযান সফলভাবে শেষ করেছে।

বালুচ লিবারেশন আর্মি এক বিবৃতিতে বলেছে, 'আজ শত্রু বাহিনী( পাক সেনা) ভারী আর্টিলারি ও অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তীব্র সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের ক্রমাগত আগ্রাসনের সরাসরি প্রতিশোধ হিসেবে বিএলএ গত এক ঘণ্টায় ৫০ জন অতিরিক্ত পণবন্দিকে হত্যা করেছে।

নয় কোচের জাফর এক্সপ্রেস প্রায় ৪০০ যাত্রী নিয়ে, কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল, যখন বিএলএ জঙ্গিরা বিস্ফোরক ব্যবহার করে ট্রেনটি লাইনচ্যুত করে। কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গে গুদালার এবং পিরু কুনরির পাহাড়ি অঞ্চলের কাছে ট্রেনটিকে হাইজ্যাক করে যাত্রীদের পণবন্দি করে। গত ২৪ ঘণ্টার বেশি সময় চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপরিকল্পিতভাবে জাফর এক্সপ্রেস কে হাইজ্যাক করা হয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটিকে থামতে বাধ্য করে। যোদ্ধারা ট্রেনটির দখল নিয়েছেন। সকল যাত্রীদের বন্দি করা হয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বিদ্রোহী গোষ্টী বলে সেনা বাহিনী সামরিক অভিযান চালালে, পরিণতি হবে ভয়াবহ। পাল্টা ট্রেনটিকে উদ্ধারে নামে পাক সেনা।

পাকিস্তানের কৌশলগত মিত্র চিন ট্রেন হামলার নিন্দা জানিয়েছে এবং বলেছে যে তারা দৃঢ়ভাবে যে কোনও ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বালুচিস্তান। কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম। প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদ প্রচুর আছে এই প্রদেশে। এই প্রদেশ স্বাধীনতার দাবি তুলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+