কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা নিয়ে কোনও আপোস সম্ভব নয়, জানাল পাক সেনা
পাকিস্তানি সেনা জানিয়ে দিল চর সন্দেহে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের শাস্তি নিয়ে কোনওরকম আপোস করা হবে না।
ইসলামাবাদ, ১৪ এপ্রিল : পাকিস্তানি সেনা জানিয়ে দিল চর সন্দেহে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের শাস্তি নিয়ে কোনওরকম আপোস করা হবে না। বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠকের পর পাকিস্তান সেনার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবকে ২০১৬ সালের মার্চে পাকিস্তান-ইরান সীমান্তে সারাভন থেকে গ্রেফতার করে পাকিস্তান। তাঁর বিরুদ্ধে চরবৃত্তি, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় অভিযোগ এনে তাঁকে পাকিস্তানে ফাঁসির সাজা দেওয়া হয়েছে।

পাকিস্তান পাল্টা তাদের এক সেনার নেপাল থেকে নিখোঁজ হওয়ার দাবি করেছে। একইসঙ্গে তাদের সন্দেহ, নিখোঁজ মহম্মদ জাহির হাবিব ভারতের হেফাজতে রয়েছে। রাওয়ালপিণ্ডিতে পাক সেনার হেডকোয়ার্টারে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার নেতৃত্বে কুলভূষণকে নিয়ে আলোচনা হয়। তারপরই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গত ১০ এপ্রিল কুলভূষণকে কোর্ট মার্শাল করে ফাঁসির সাজা দেওয়া হয়। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। কুলভূষণকে ফাঁসির সাজা দিলে তার ফল ভোগ করতে হবে পাকিস্তানকে, এই হুঁশিয়ারি দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কুলভূষণ বাঁচানোর সবরকম প্রচেষ্টা ভারত করবে বলে দাবি করেছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications