শাহরুখের গানে করোনা সচেতনতা গেয়ে ভাইরাল হলেন পাক আমলা
শাহরুখের গানে করোনা সচেতনতা গেয়ে ভাইরাল হলেন পাক আমলা
করোনা ভাইরাস মহামারি আকার নিয়েছে বিশ্বজুড়ে। ইতিমধ্যেই এই সংক্রমকে আক্রান্ত হয়েছেন ২,১৯,৩৪৫ জন এবং প্রাণ গিয়েছে ৮,৯৬৯ জনের। এই রোগের ভয় ও আতঙ্ক মানুষকে গ্রাস করে নিয়েছে। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও রাজনৈতিক নেতারা অনবরত এই মারণ রোগ নিয়ে সচেতনতা তৈরি করে চলেছেন মানুষের মধ্যে। সকলকেই পরিস্কার–পরিচ্ছন্ন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

করোনা নিয়ে হাসির ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া অধিকাংশ ভিডিওই গুরত্বের সঙ্গে সকলে দেখলেও, এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে যা এরকম পরিস্থিতিতেও আপনাকে হাসতে বাধ্য করবে। গত সপ্তাহে এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত ধোওয়া কতটা জরুরি তা নিয়ে ভিডিও প্রকাশ করেছিল ইউনিসেফ। এই ভিডিওটি টিকটকেও শেয়ার করা হয়, যেখানে দেখা যায় যে ভিয়েতনামের ডান্সার কোয়াঙ্গ ডাঙ্গ তাঁর বন্ধুদের সঙ্গে নেচে নেচে দেখাচ্ছেন কিভাবে হাত পরিস্কার রাখতে হয়। ইউনিসেফের পর এবার পাকিস্তানের এক আমলার ভিডিও ভাইরাল হল। তিনি বলিউড স্টাইলে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা প্রচার করেন।
|
শাহরুখের গানে করোনা সচেতনতা আমলার
পাকিস্তানের হাফিজাবাদ ডেপুটি কমিশনার নাভিদ শাহজাদ করোনা নিয়ে একটি সচেতনতামূললক ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি ২০০৩ সালের ছবি ‘চলতে চলতে'র একটি গান গেয়েছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ খান। এই ভিডিওটি পাক সাংবাদিক আনসার আব্বাসি টুইটারে শেয়ার করে লেখেন, ‘একটি অনন্য ফ্যাশন, হাফিজাবাদের জেলা প্রশাসক নাভিদ শাহজাদ করনা ভাইরাস নিয়ে জনসেবার বার্তা প্রদান করেছেন।' এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই ১.১৭ ভিউয়ার্স দেখেন এবং ১,৮০০ লাইক পড়ে। যদিও কিছুক্ষণের মধ্যে লাইকের সংখ্যা বেড়ে ৫ হাজার হয়ে যায়।

পাকিস্তানে করোনা আক্রান্ত
এশিয়ার মধ্যে পাকিস্তানে ৩০৭ জনের শরীরে পজিটিভ করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। বিশেষ করে তাঁদের শরীরে যাঁরা ইরান-পাকিস্তান সীমান্তের সুক্কুর থেকে ফিরে এসেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications