জইশ প্রধান মাসুদের সঙ্গে যোগ রয়েছে পাক সরকারের! পুলওয়ামা ইস্যুতে বেমালুম পর্দাফাঁস করলেন কুরেশি

পুলওয়ামাকাণ্ড নিয়ে রীতিমত অস্বস্তিতে পাকিস্তান। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তরফে কোনও শোকবার্তা আসেনি।

পুলওয়ামাকাণ্ড নিয়ে রীতিমত অস্বস্তিতে পাকিস্তান। ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তরফে কোনও শোকবার্তা আসেনি। পাশাপাশি তিনি ভারতের কাছে প্রমাণ চান, যে কিভাবে ভারত গোটা ঘটনায় পাকিস্তানকে দোষোরোপ করছে! এদিকে, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পরই পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ জানিয়ে দেয় তারা হামলার দায় স্বীকার করছে। এরপর পাক বিদেশমন্ত্রী ফাঁস করে ফেলেন যে সইশ প্রধান মাসুদ আজহার পাকিস্তানে রয়েছে। আর সেই ঘটনার পর আরও এক মন্তব্যে পাকিস্তানকে কার্যত বিপাকে ফেলে দিলেন সেদেশের বিদেশমন্ত্রী!

পাক বিদেশমন্ত্রীর দাবি

পাক বিদেশমন্ত্রীর দাবি

বিবিসির এক সাক্ষাৎকারে একাধিক তথ্য ফাঁস করে ফেললেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আগেই তিনি জানিয়েছিলেন মাসুদ আজহার অসুস্থ। সে পাকিস্তানে আছে।আর এবার তিনি এই সাক্ষাৎকারে জানিয়ে ফেললেন মাসুদ পাকিস্তানে তার বাড়িতে আছে। পাশাপাশি তাঁর কাছে প্রশ্ন করা হয় কেন পাকিস্তান জইশ -এ-মহম্মদের মতো জঙ্গি সংঠনকে নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না? জাবাবে তিনি জানান , গোটা বিষয়টি নিয়ে একটু সংশয় রয়েছে। পাক বিদেশমন্ত্রীর দাবি, জইশ-এ-মহম্মদ পুলওয়ামাকাণ্ডের দায় স্বীকার করেনি।

কুরেশির দাবি

কুরেশির দাবি

পাক বিদেশমন্ত্রীর দাবি, জইশ নিয়ে যে তথ্য উঠে আসছে তা মিথ্যা। তিনি জানান, জঙ্গি সংগঠন জইশের সঙ্গে পাকিস্তান সরকারের লোকজন যোগাযোগ করলে, জইশ সাফ জানিয়ে দেয় তারা এই ঘটনার নেপথ্যে নেই।

পুলওয়ামা ও জইশের বক্তব্য

পুলওয়ামা ও জইশের বক্তব্য

উল্লেখ্য, জইশের তরফে ওই আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারির হামলা নিয়ে তাদের মুখপাত্রের বিবৃতি জানানো হয়। পাশাপাশি জঙ্গি সংগঠন জানায় ভারত বিরোধী কাজ করতেই এই হামলা করা হয়েছে। আর এই সমস্ত তথ্যের পর পাকিস্তান ফের একবার আড়াল করতে চাইছে জঙ্গি সংগঠন জাইশ-এ-মহম্মদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+