Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lebanon Pager Blast: লেবানন জুড়ে হঠাৎ পেজার ব্লাস্ট, মৃত ৮, আহত ৩০০০ মানুষ

Lebanon Pager Blast: লেবাননে একের পর এক সিরিয়াল পেজার বিস্ফোরণ। এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। ঘটনায় প্রায় ৩০০০ মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে একাধিক স্বাস্থ্যকর্মী, ইরানের রাষ্ট্রদূত মোজিতবা আমানি। এমনকি বহু হিজবুল জঙ্গিও আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার পরেই অ্যালার্ট জারি করা হয়েছে (Lebanon Pager Blast) । হিজবুল্লার দাবি, এই ঘটনার পিছনে ইজরায়েলের হাত থাকতে পারে। শুধু তাই নয়, লেবানন সরকার সমস্ত মানুষকে সতর্ক করেছে।

Lebanon Pager Blast

কাছে থাকা পেজার সরানোর কথা বলা হয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, একই সঙ্গে লেবাননের বিভিন্ন জায়গায় এই পেজার বিস্ফোরণের (Lebanon Pager Blast) ঘটনা ঘটে। যোগাযোগের মাধ্যম হিসাবে সে দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ পেজার। অনেক মানুষই এক্ষেত্রে তা হাতে কিংবা পকেটে রাখেন। কিন্তু এমন ঘটনা ঘটতে পারে তা কল্পনার অতীত ছিল।

আর তাতেই সিরিয়াল বিস্ফোরণ (Lebanon Pager Blast)। যা চমকে যাওয়ার মতো। ঘটনায় হিজবুলের এক শীর্ষ কমান্ডার আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে লেবাননের মানুষের মধ্যেও। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, পেজারের পাশাপাশি রেডিও এবং ট্রান্সমিটারেরও ব্লাস্টের ঘটনা ঘটেছে।

শুধু তাই নয়, লেবাননের পাশাপাশি সিরিয়াতেও একই ভাবে পেজার ব্লাস্টের ঘটনা ঘটেছে বলে খবর। সেখানেও বেশ কিছু হিজবুল জঙ্গি আহত বলে খবর। দামাস্কাস এবং আশেপাশের হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে।

এক বার্তায় জানিয়েছে, ঘটনার পিছনে ইজরায়েল থাকতে পারে। কীভাবে এবং কীসের সাহায্যে এই বিস্ফোরণ (Lebanon Pager Blast) তা এখনও স্পষ্ট নয় বলেই দাবি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। আর তাতে ইজরায়েলের যোগ পাওয়া গেলে কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি জঙ্গি সংগঠনের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+