সংকট বাড়ছে ব্রিটেনের, এক তৃতীয়াংশ স্বাস্থ্যকর্মী করোনা পজেটিভ
দেশের এক তৃতীয়াংশ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। সংকট বাড়ছে ব্রিটেনে। তবে আশার কথা ইউরোপের অন্যান্য দেেশর তুলনায় করোনা সংক্রমণ অনেকটাই কম ব্রিটেনে।
দেশের এক তৃতীয়াংশ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। সংকট বাড়ছে ব্রিটেনে। তবে আশার কথা ইউরোপের অন্যান্য দেেশর তুলনায় করোনা সংক্রমণ অনেকটাই কম ব্রিটেনে। পরিস্থিতি মোকাবিলায় ৩ মাসের লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা দেশে। ব্রিটেনের প্রধানমন্ত্রী সুস্থ হয়ে সদ্য বাড়ি ফিরেছেন।

করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা
করোনা মোকাবিলায় একমাত্র সৈনিক এখন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ব্রিটেনে এক তৃতীয়াংশ স্বাস্থ্যকর্মীই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্রিটেনে ইতিমধ্যেই করোনা সংক্রমণ হয়েছে বেশ কয়েকজন চিকিৎসকের। ব্রিটেনবাসী এক বাংলাদেশি চিকিৎসক মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। তিনি আগেই জানিয়েছিলেন সেখানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই নেই। সেকারণেই সংক্রামিত হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

সংক্রামিত স্বাস্থ্যকর্মীরা
ব্রিটেনে স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে। েসদেশের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, ১২ এপ্রিলের মধ্যে স্বাস্থ্যদফতরে ১৪,৫০৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের পিপিই পর্যাপ্ত পরিমানে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার এমনই জানিয়েছেন ম্যাট হ্যানকক। সরকারি বেসরকারি সব হাসপাতাল এবং নার্সিংহোমেই এই পিপিই সরবরাহ করা হচ্ছে।

ব্রিেটনে বাড়ছে সংক্রমণ
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ব্রিটেনে। প্রিন্স চার্লস থেকে প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে। যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বরিস জনসন। করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। সেখানে। মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।












Click it and Unblock the Notifications