চলন্ত প্লেন থেকে ঝাঁপ এক ব্যক্তির
প্লেন চলতে শুরু করলে 'সার্ভিস ডোর' দিয়ে বিমানবন্দরে ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জলস বিমানবন্দরে৷ কেন ওই ব্যাক্তি হঠাৎ করে চলন্ত বিমান থেকে ঝাঁপ দিতে গেলে তা এখনও পরিষ্কার নয়। তবে এরকম করার জন্য ব্যক্তিট
প্লেন চলতে শুরু করলে 'সার্ভিস ডোর' দিয়ে বিমানবন্দরে ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জলস বিমানবন্দরে৷ কেন ওই ব্যাক্তি হঠাৎ করে চলন্ত বিমান থেকে ঝাঁপ দিতে গেলে তা এখনও পরিষ্কার নয়। তবে এরকম করার জন্য ব্যক্তিটিকে গ্রেফতার করেছে লস অ্যাঞ্জেলস পুলিস৷

সল্টলেক সিটির জন্য প্রস্তুতি নেওয়া ইউনাইটেড এক্সপ্রেস ৫৩৬৫ লস অ্যাঞ্জেলস ছাড়ার মুখেই ঘটনাটি ঘটে। সন্ধ্যে ৭ টা নাগাদ বিমানটি টেকঅফের জন্য প্রস্তুত ছিল ঠিক সে সময় প্লেনের দরজা ধরে টানাটানি করে ঝাঁপ দেওয়া লোকটি। তারপর সেখানে থেকে সরে এসে 'সার্ভিস ডোরের' আপতকালীন স্লাইডের মাধ্যমে প্লেন থেকে মেমে যান৷ চলন্ত প্লেন থেকে নামার কারণে গুরুতর চোট পান ওই ব্যক্তি৷ তাঁকে গ্রেফতারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যািও চিকিৎসকরা জানিয়েছেন, জীবন হারানোর ভয় নেই ব্যক্তিটির।
এরপর আর যাত্রা শুরু করেনি ইউনাইটেড এক্সপ্রেস ৫৩৬৫ বিমানটি৷ এরকম দুর্ঘটনার কবলে পড়ার কারণে প্লেনের বাকি যাত্রীদের বিমানেই বসিয়ে রাখা হয় অনেক্ষণ পর্যন্ত৷ তারপর যাত্রীদের বিমানটি খালি করে দিতে বলা হয়৷ ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনেসট্রেশন (FAA) এর পক্ষ থেকে জানানো হয়েছে বিমান খালি করে নেমে যাওয়ার বাকি যাত্রীদের কেউই আহত ছিলেন না৷












Click it and Unblock the Notifications