ঝিনাইদহের আদালতের মালখানায় বিস্ফোরণ, একজন নিহত

ঝিনাইদহ আদালতের মালখানায় ওয়েল্ডিং মেশিন বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার আদালতের মালখানায় ওয়েল্ডিং মেশিন বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ঝিনাইদহ থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল বিবিসিকে জানান, আজ দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

ঝিনাইদহের আদালতের মালখানায় বিস্ফোরণ, একজন নিহত

মি. রাসেল বলেন, আদালতের মালখানায় তাক তৈরি করার জন্য শ্রমিকরা সকাল থেকেই কাজ করছিল।

"ভবনে সকাল থেকে ওয়েল্ডিং এর কাজ চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ একটি মেশিন বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চার মিস্ত্রি আহত হন। এদের মধ্যে একজন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে"।

দুর্ঘটনাকবলিত ভবনের ঠিক ওপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় রয়েছে।

জেলার পুলিশ বলছে, বিস্ফোরণের ঘটনা তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

আরো পড়ুন:

সব বিদেশি চ্যানেল বন্ধ করে শর্ত ভেঙ্গেছে অপারেটররা - তথ্যমন্ত্রী

পার্টিতে মাদক সেবনের অভিযোগে শাহরুখ খানের ছেলে গ্রেফতার

মদ ছেড়ে-দেয়া রোগীর পেটে এক কেজি পেরেক, স্ক্রু আর নাট-বল্টু

উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদ নিশ্চিত করলেন মমতা ব্যানার্জি

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+