প্রভাব মৃদু হলেও ওমিক্রনকে অবহেলা নয়, বার্তা 'হু'-এর

প্রভাব মৃদু হলেও ওমিক্রনকে অবহেলা নয়, বার্তা 'হু'-এর

বিশ্ব জুড়ে ফের ফের দাপট বেড়েছে করোনার। বিভিন্ন দেশে আছড়ে পড়ছে নতুন ঢেউ। পৃথিবীর সর্বত্র এই নয়া ঢেউ এসে হাজির হয়েছে ওমিক্রনের হাত ধরে। এ নিয়ে নয়া তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ওমিক্রন ভয়ঙ্কর কিছু না হলেও একে হেলাফেলা না করাই ভালো। এর ফল খারাপ হতে পারে। বলা যেতে পারে একপ্রকার তাঁরা সতর্কবার্তা দিচ্ছেন।

প্রভাব মৃদু হলেও ওমিক্রনকে অবহেলা নয়, বার্তা হু-এর

বিশ্বের সমস্ত প্রান্ত থেকে এযাবৎ ওমিক্রন নিয়ে যে তথ্য মিলেছে তা থেকে জানা যাচ্ছে , নয়া এই ভ্যারিয়েন্টে সংক্রমণে হার সত্যিই অনেকটাই বেশি কিন্তু এতে বিশেষ ভয়াবহতা নেই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ডেল্টায় আক্রান্তের মতো ওমিক্রন আক্রান্ত রোগীকে হাসপাতালে ভরতি হতে হচ্ছে না। কিন্তু তা বলে একে অবহেলা করা যাবে না। তা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এক সতর্কবার্তায় এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ এক ভিডিয়োবার্তায় বলেছেন, 'কোনও কিছু অতি সরলীকরণ করে নিলেই তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে ডেল্টার তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর হাসপাতালে ভরতির ঝুঁকি কম। তার মানে এটা নয় যে ওমিক্রন একেবারেই বিপজ্জনক নয়। সেটা ভাবা হলে মারাত্মক ভুল হবে।' তাঁর এই ভিডিয়োবার্তাটি তিনি টুইটও করছেন।

এর আগেও একাধিক বার ওমিক্রন নিয়ে সতর্ক করেছে হু। করোনার ছড়িয়ে পড়া রুখতে বড় জমায়েত বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ইউরোপে একটি বিবৃতিতে 'হু' জানিয়েছিল, বিশ্বজুড়ে ওমিক্রনের বাড়বাড়ন্তের ফলে তৈরি হতে পারে করোনার আরও নিত্য-নতুন প্রজাতি। ওইসব প্রজাতি বেশ বিপজ্জনক ভাবে করোনার ঝুঁকি বৃদ্ধি করবে বলেই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ইউরোপে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে 'হু'এর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্যাথরিন স্মলউড নিজের বক্তব্যের মাধ্যমে জানিয়েছিলেন, ওমিক্রনের এই ক্রমবর্ধমান সংক্রমণের হার বিপরীত প্রভাব ফেলতে পারে জনজীবনে। তিনি বলেছেন, ওমিক্রন যত বেশি ছড়াবে তত বেশি নতুন পার্টিকল তৈরি করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ওমিক্রন এই মুহূর্তে ডেল্টার থেকে কম ঝুঁকিপূর্ণ ঠিকই। কিন্তু হতেই পারে যে ওমিক্রন থেকে উৎপন্ন পরবর্তী প্রজাতির করোনা ভাইরাসের প্রভাব খুব বেশি হবে। তাই ওমিক্রনের এই বাড়বাড়ন্তকে মোটেই ভালো চোখে দেখছেন না স্মলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+