বাংলাদেশ রেলস্টেশনে চলছে অশ্লীল ভিডিও! কে চালালো? তাহলে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে...
Bangladesh: বাংলাদেশের অন্তত গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন কমলাপুর। গত কয়েকদিন আগে সেখানেই প্রায় ২০ মিনিট ধরে চলেছে অশ্লীল ভিডিও। স্টেশনে যে ডিজিটাল মনিটর লাগানো রয়েছে সেখানেই নীল ছবি চলতে থাকে। আর এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও উত্তাল বাংলাদেশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা পুরো ঘটনা তদন্ত করে দেখছে। যদিও বেশ কয়েকদিন কেটে গেলেও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও স্পষ্ট নয় বাংলাদেশের (Bangladesh) তদন্তকারী টিমের কাছে।

ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বাংলাদেশ (Bangladesh) রেলের একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু কে এই কাণ্ড ঘটালো সেই ব্যক্তিকে এখনও পরজুন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় আদালত স্পষ্ট জানিয়েছে, ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(৩)(৪)ও(৫) ধারা এবং ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯২ ও ২৯৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
ফলে যে বা যারা এই কাজ ঘটিয়েছে কড়া শাস্তির কথা বলা হয়েছে। ঢাকা (Bangladesh) রেল সহ তিন সদস্যের কমিটিকে অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তকে যাতে ধরা হয় সেই নির্দেশও ওপারের আদালত দিয়েছে বলেই সে দেশের সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশের (Bangladesh) মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে দেশের রেলপথ। প্রত্যেকদিন লাখো মানুষ জায়রা করে থাকেন। গত ২৮ ডিসেম্বর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য তৈরি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে হঠাত করেই অশ্লীল ছবি চলতে শুরু করে। রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত তা চলতে থাকে। যা নিয়ে স্টেশনের মধ্যে একেবারে হৈহৈ কাণ্ড পড়ে যায়। উত্তেজিত হয়ে পড়েন ওপারের মানুষ।
তীব্র বিক্ষোভ শুরু হয়। শেষমেশ ঢিল মেরে ওই ডিসপ্লে বোর্ড ভেঙে দেওয়া হয়। ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যায় বাংলাদেশ রেল। রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করে।
উল্লেখ্য, এর আগেও ২৬ অক্টোবর সকালে কমলাপুর স্টেশনের প্রবেশপথের এলইডি স্ক্রিনে 'আওয়ামী লীগ জিন্দাবাদ' লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে। বারবার এমন ঘটনা ঘটছে কীভাবে? যা নিয়ে ওপারে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাহলে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে!
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications