মার্কিন মসনদে ট্রাম্প বসতেই শঙ্কিত ইউনূস! আগেভাগে জানালেন শুভেচ্ছাও... কিন্তু হাসিনার মতো দশা হবে না তো?
Donald Trump Oath taking Ceremony: ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প! বিশ্বজুড়ে শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Government) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) । একই সঙ্গে আগামিদিনে আমেরিকা এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন। সে দেশের বিদেশমন্ত্রকের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে।
আর তাতে ইউনূস লিখছেন, '' দৃঢ় বিশ্বাস, দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ হবে''। বাংলাদেশ সরকার এবং মানুষের তরফে শুভেচ্ছাও জানান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

যদিও এখনও শেখ হাসিনা প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনও পর্যন্ত কোনও শুভেচ্ছা বার্তা জানাননি। তবে বিপুল ভোটে জয় পাওয়ার পর অবশ্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুজিব কন্যা। এখন কোনও শুভেচ্ছা জানান কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, মার্কিন মসনদে ট্রাম্প আসতেই কোনও দেশের কাছে উদ্বেগের তো কোনও দেশ আশার আলো দেখতে শুরু করেছে। '
'
তবে এক্ষেত্রে বাংলাদেশ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলেই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট পদে নির্বাচন চলাকালীন বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া নির্যাতন নিয়ে মুখ খুলেছিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি লিখেছিলেন, বাংলাদেশের মাটিতে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চলছে। দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। কখনই এমন ঘটনা বাংলাদেশে ঘটতে পারত না যদি আমার নজরে থাকত।
I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.
— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2024
It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the…
এই বিষয়ে বাইডেন প্রশাসনকেও সেই সময় আক্রমণ করেছিলেন। একই সঙ্গে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে বাইডেন প্রশাসনকেই ট্রাম্প দায়ী করেন। শুধু তাই নয়, বাংলাদেশের দিকে কমলা হ্যারিসের নজর নেই বলেও তোপ দেগেছিলেন। কয়েকমাসে আমেরিকার রাজনীতি বদলে গিয়েছে। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আজ শপথ নিলেন ট্রাম্প। আর এরপরেই আশার আলো দেখতে শুরু করেছেন ওপারের সংখ্যালঘু হিন্দুরা।
খুব শীঘ্রই এই ইস্যুতে কোনও বার্তা মার্কিন পেসিডেন্ট দিতে পারেন বলেও বাংলাদেশে গুঞ্জন। এই অবস্থায় সবার আগে ডোনাল ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানালেন ইউনূস। তা কি কাজে আসবে? না ফের একবার গদি টলমল হবে? ট্রাম্প আমেরিকার মসনদে ফিরতেই সেই গুঞ্জনও ওপার বাংলায় শুরু হয়েছে বলেই খবর।












Click it and Unblock the Notifications