Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংঘর্ষের মাঝে পড়ে নয়, সাংবাদিক পরিচয় জেনেই দানিশ সিদ্দিকিকে নির্মম ভাবে খুন তালিবানদের?

সংঘর্ষের মাঝে পড়ে নয়, সাংবাদিক পরিচয় জেনেই দানিশ সিদ্দিকিকে নির্মম ভাবে খুন তালিবানদের?

মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই গোটা আফগানিস্তান জুড়ে ক্রমেই বেড়েছে তালিবান আগ্রাসন। শোনা যায় সংঘর্ষের মধ্যে পড়েই কয়েকদিন আগে কান্দাহারে মারা যান পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি। যা নিয়ে উত্তাল হয় আন্তর্জাতিক সংবাদ মহল। কিন্তু বর্তমানে উঠে আসছে আরো চাঞ্চল্যকর খবর।

হত্যার কথা অস্বীকার তালিবানদের

হত্যার কথা অস্বীকার তালিবানদের

শোনা যাচ্ছে সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়নি এই বছর আটত্রিশের ভারতীয় সাংবাদিকের। বরং তাঁর পরিচয় সাংবাদিক জানার পরেও দানিশকে নির্মম ভাবে খুন করেছে তালিবানেরা। বৃহস্পতিবার এক মার্কিন ম্যাগাজিনের তরফে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। আর তাতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েথে বিভিন্ন মহলে। এদিকে দানিশের মৃত্যুর পর তাঁকে হত্যার কথা অস্বীকার করেছিল তালিবানেরা।

সামনে আসছে চাঞ্চল্যকর রিপোর্ট

সামনে আসছে চাঞ্চল্যকর রিপোর্ট

প্রাথমিক পর্যায়ে শোনা গিয়েছিল কান্দহরের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন দানিশ। এরপর আফগান সেনা শিবিরেই ছিলেন তিনি। কিছুদিন আগে সেই সেনা শিবিরেও হামলা চালায় তালিবানেরা আর সেখানেই সংঘর্ষের মাঝে পড়ে মারা যান তিনি। যদিও শুরুতেই একাধিক সূচ্র থেকে দাবি করা হচ্ছিল ইচ্ছাকৃত ভাবে মারা হয়েছে দানিশকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে আসছিল তালিবানেরা।

আদপে ঠিক কি ঘটেছিল

আদপে ঠিক কি ঘটেছিল

যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, সেনা শিবির থেকে আফগান বাহিনী এগোতেই তালিবান তাদের লক্ষ্য করে হামলা শুরু করে। সেই হামলার মুখে পড়ে মূল বাহিনী থেকে ছিটকে যান দানিশ। তার সঙ্গে দল থেকে আলাদা হয়ে যান তিন আফগান সেনা। সেই সময়েই জখম হন দানিশ। আর এই ঘটনার পর দানিশকে উদ্ধার করে একটি মসজিদেও নিয়ে যাওয়া হয়।

 কী বলা হচ্ছে বর্তমান রিপোর্টে

কী বলা হচ্ছে বর্তমান রিপোর্টে

মসজিদে দানিশের উপস্থিতির কথা জানতে পেরে সেখানে হামলা চালায় তালিবানেরা। এমনকী এই কাজের আগে সেনাদলকেও চারদিকে দিয়ে ঘিরে ফেলা হয়েছিল বলে খবর। এমনকী জঙ্গিরা যখন মসজিদে ঢোকে তখন জীবিত ছিলেন দানিশ। তার পরিচয়পত্রও খুঁটিয়ে যাচাই করা হয়। আর তারপরেই তাকে নির্মম ভাবে হত্যা করা হয় বলে খবর। সেই সঙ্গে একাদিক আফগান সেনাকেও খুন করে তালিবানেরা।

 সমালোচনার মুখে তালিবানেরা

সমালোচনার মুখে তালিবানেরা

এদিকে শুরু থেকেই তালিবানেরা দাবি করে আসছিল তারা নিরীহদের খুনের পক্ষে নয়। এমনকী রেহাত করতে মহিলা ও শিশুদেরও। কিন্তু বাস্তবচিত্র বলছে সম্পূর্ণ অন্যকথা। এদিকে ২০১৮ সালে রোহিঙ্গা সমস্যা চলাকালীন ছবি তুলে সকলের নজর কারেন তিনি। জিতে ছিলেন পুলিৎজার পুরস্কার।তিনিই ছিলেন ভারতের প্রথম পুলিৎজার জয়ী চিত্র সাংবাদিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+