Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, সতর্কতা জারি জাপানের একাধিক অঞ্চলে

নতুন করে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার, ব্যর্থ আইসিবিএম উৎক্ষেপণ

ফের বৃহস্পতিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের তরফে পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা জানানো হয়েছে। এর জেরে দক্ষিণ কোরিয়ার কয়েকটি দ্বীপের বাসিন্দা ও জাপানের একাংশে সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আবেদন করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার পিয়ংইয়ং কমপক্ষে ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তার মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিমি দূরে অবতরণ করেছে। সিওলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, পিয়ংইয়ংরের সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় সকাল ৭.৪০ নাগাদ এই ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব সাগরকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা হয়েছিল। এরপর স্থানীয় সময় ৮.৩৯ নাগাদ দক্ষিণ পিয়ংগান প্রদেশের কাইচন প্রদেশ থেকে দুটো স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে।

আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ

আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ

বৃহস্পতিবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীর ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উৎক্ষেপণ করে। এই ক্ষেপণাস্ত্র মধ্য ও উত্তর জাপানের আকাশের ওপর দিয়ে যায় বলে আশঙ্কা করা হয়েছিল। সেই সময় জাপানের তরফে সতর্কতা জারি করা হয়। উত্তর ও মধ্য জাপানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে পরে টোকিও জানায় আন্তঃমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানেপ ওপর দিয়ে যায়নি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়, এই ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পাল্লার। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এটি উত্তর কোরিয়া থেকে পৃথিবীর একেবারে অন্যপ্রান্তে আঘাত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহন করতে পারে বলেও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর আধিকারিকরা মনে করছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণে উত্তর কোরিয়া ব্যর্থ হয়েছে।

সতর্কতা জাপানে

সতর্কতা জাপানে

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো উড়ে গিয়েছিল। জাপানের তিনটি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়। জাপানের প্রধানমন্ত্রীর দফতর থেকে সতর্ক বার্তায় জানানো হয়, বৃহস্পতিহার সকালে ৭.৪৮ মিনিটে দেশের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উড়ে গিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা পরে জানান, জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার কোনও ক্ষেপণাস্ত্র উড়ে যায়নি। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, জাপানের দ্বীপপুঞ্জের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যার জেরে জে অ্যালার্ট জারি করা হয়েছিল। কিন্তু জাপানের ওপর দিয়ে কোনও ক্ষেপণাস্ত্র উড়ে যায়নি।

উদ্বেগজনক পরিস্থিতি

উদ্বেগজনক পরিস্থিতি

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, পিয়ংইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যা আইসিবিএম বলে মনে করছে। আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়ার কারণেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণ যথেষ্ঠ উদ্বেগজনক। এটি সফল হলে বিশ্বের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া খুব তাড়াতাড়ি পরমাণু অস্ত্র পরীক্ষা করতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+