চিকিৎসাবিজ্ঞানে বড়সড় উদ্ভাবনীর জন্য ২০২১ নোবেল সম্মানে ভূষিত দুই মার্কিন বিজ্ঞানী

প্রতি২০২১ সালে চিকিৎসাশাস্ত্রে তাঁদের অবদানের জন্য নোবেল জিতে নিলেন দুই মার্কিন বিজ্ঞানী। বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেম পাতাপৌতিয়ানকে এই অনন্য সম্মানে ভূষিত করা হয়েছে। এদিন এই ঘোষণা করে নোবেল কমিটি। তাঁদের আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানের আঙিনায় এক অনন্য বিষয় বলে পরিগণিত হচ্ছে। মূলত, এক অভিনব রিসেপ্টরের আবিষ্কার করেছেন এই দুই মার্কিনি বিজ্ঞানী। যে রিসেপ্টর বা গ্রাহক নতুনভাবে পেনকিলার তৈরির আঙিনায় বড়সড় পরিবর্তন নিয়ে আসতে পারে।

 চিকিৎাসবিজ্ঞানে বড়সড় উদ্ভাবনীর জন্য ২০২১ নোবেল সম্মানে ভূষিত দুই মার্কিন বিজ্ঞানী

আর্ডেম ও ডেভিসের আবিষ্কার করা রিসেপ্টর যা, একটি অঙ্ক বা কোষের অংশ, এটি আলোর মতো বাহ্যিক বস্তুতে সাড়া দিতে পারে। এমন রিসেপ্টর জানান দেয় যে, কীভাবে বিভিন্ন তাপমাত্রায় গরম , ঠান্ডা ও যান্ত্রিক শক্তিতে সাড়া দিতে পারে, তার জবাব রয়েছে এই নয়া উদ্ভাবনায়। ফলে তা চিকিৎসা শাস্ত্রে বড় আঙিনা খুলে দিতে পারে বলে জানিয়েছে, সুইডেনের ক্যারোলিঙ্কা ইনস্টিটিউডের নোবেল অ্যাসেম্বলি। আর্ডেম ও ডেভিডের আবিষ্কত এই রিসেপ্টর স্নায়বিক দিক থেকে কেমন সাড়া পায় তার ওপর নির্ভর করে রয়েছে আগামীর পেনকিলার সংক্রান্ত নানান ধরনের উদ্ধাবন। নোবেল কমিটির মহাসচিব টমাস পার্লম্যান দিন এই আবিষ্কার সম্পর্কে বক্তব্য রেখেছেন। তিনিই এদিন নোবেল প্রাপকদের নামের ঘোষণা করেন। তাপমাত্রা ও স্পর্শ সংক্রান্ত রিসেপট আবিষ্কারে বড় ভূমিকা নিয়েছেন এই দুই মার্কিন বিজ্ঞানী। এর আগে করোনাকালের সূচনায় ২০২০ সালে তিন বিজ্ঞানীকে একই সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়। হার্ভে অল্টার, চার্লস রাইস,মাইকেল হাউটনকে দেওয়া হয় পুরস্কার।

হেপাটাইটিস সি সংক্রান্ত রোগের নিরাময় খুঁজতে ব্রতী হয়েছিলেন হার্ভে অল্টার, চার্লস রাইস,মাইকেল হাউটন। তাঁদের আবিষ্কারের হাত ধরেই, হেপাটাইটিস সি ভাইরাস সংক্রান্ত বড় সমস্যার সমাধানের পথে এগিয়ে যায় চিকিৎসাবিজ্ঞান। উল্লেখ্যস ২০২০ সালে নোবেল প্রাপকদের মধ্যে দুই জনই ছিলেন মার্কিন বিজ্ঞানী। আর একজন ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী। ২০২১ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকদের মধ্যে দুদনই রয়েছেন আমেরিকা থেকে। এই বছর নোবেল প্রাপক ডেভিড জুলিয়াস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সান ফ্র্যান্সিসসকোর এই অধ্যাপক, আর্ডেমকে সঙ্গে নিয়ে লাল মরিচের সক্রিয় উপাদান ক্যাপসেসিন থেকে স্নায়ুর উদ্দীপিক চিহ্নিত করণের কাজ করেছেন। আর্ডেম ও ডেভিড এই নোবেল সম্মান যৌথভাবে পেয়েছেন। ডেভিড জুলিয়াস শরীর তত্ত্বের ওপর তাঁর গবেষণায় পেয়েছেন নোবেল, আর আর্ডেম পাতাপৌতিয়ানকে ওষুধ সংক্রান্ত বিষয়ে এই অনন্য সম্মান দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারেও সুইডেনের রাজধানী স্টকহোম থেকে এই নোবেল পুরস্কার সংক্রান্ত বিশেষ ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+