US India Tariff: আমেরিকার শুল্ক চাপানো নিয়ে প্রতিক্রিয়া দেবে ভারত? পীযূষ গোয়েলের BTA বৈঠকে নজর

US India Tariff: ভারতের উপর পারস্পারিক হারে শুল্ক আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে মিলল না কোনও প্রতিক্রিয়া। তবে একই শুল্কের খাঁড়া চিন, মেক্সিকো, কানাডার উপরে নেমে আসলেও তারা কিন্তু চুপ থাকেনি। মার্কিন পণ্যে পাল্টা আমদানি শুল্ক চাপিয়েছে তারা। কিন্তু এখনও শুল্ক নিয়ে নীরবতাই বজায় রেখেছে ভারত।

তবে সূত্রের খবর, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় ভারত। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম দফার আলোচনা চলেছে। সেখানেই বেশকিছু ক্ষেত্রে শুল্ক কম হওয়া নিয়ে আশাবাদী ভারত। আর তাই ওয়াশিংটনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়লের বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মনে করা হচ্ছে, ওই বৈঠকে একাধিক ক্ষেত্রে শুল্ক কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকতে পারে।

Piyush Goyal

তবে ভারতের তরফে আগেই শুল্ক কমানোর কথা বলা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আগেই ব্রাবোর্ন হুইস্কি, ওয়াইন, মোটরসাইকেল ও ইলেকট্রনিক যানবাহনে শুল্ক কম করেছিল নয়াদিল্লি। মোদীর সফরেও একাধিক ইতিবাচক আলোচনা হয়। ভারতের সঙ্গে বন্ধুত্বেই শান দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অবশেষে শুল্ক আরোপের তালিকা থেকে ভারতকেও বাদ দিলেন না ট্রাম্প।

বন্ধু মোদীর দেশকেও ছাড়লেন না ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ট্রাম্প জানিয়ে দেন, ভারত ও চিনের উপর আগামী ২ এপ্রিল থেকে পারস্পারিক শুল্ক কার্যকর করবে আমেরিকা। ভারত চড়া হারে শুল্ক আরোপ করে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যঙ্গের সুরে ট্রাম্প বলেন, ১ এপ্রিল থেকেই কার্যকর করা যেত শুল্ক, কিন্তু এপ্রিল ফুলের দায়ে দুষ্ট হতে চান না তিনি। তাই ২ এপ্রিল থেকে শুল্ক কার্যকর হবে।

এদিকে, আমেরিকা শুল্ক চাপাতেই বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে চিন ও কানাডা। ট্রাম্পের পারস্পারিক শুল্ক নিয়ে সরাসরি কিছু না বললেও গত সপ্তাহেই আমেরিকার সমালোচনা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেন, উন্নতশীল অর্থনীতিকে এভাবে বাধা দেওয়া যাবে না। আমেরিকা এভাবে শুল্ক চাপালে মার্কিন ডলারের বিকল্প মুদ্রা খুঁজতে তাঁরাও বেশি সময় নেবেন না বলে জানিয়ে দেল ব্রাজিল।

প্রসঙ্গত, শুল্ক নিয়ে যুদ্ধের পথেও যেতে রাজি চিন। চিনা পণ্যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করেছে আমেরিকা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। আমেরিকার বেশকিছু মার্কিন কৃষিজাত পণ্যে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে বেজিংও। শুল্ক যুদ্ধ হোক বা অন্য যেকোনও প্রকার যুদ্ধ হোক, তারা লড়তে রাজি বলে সাফ জানিয়ে দিল চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+