Bangladesh: বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ঢুকবেন না! ভারতকে সতর্ক করলেন ইউনূসের প্রেস সচিব
Bangladesh Hindu: বাংলাদেশের মাটিতে সম্পূর্ণ নিরাপদ হিন্দুরা! এমনটাই দাবি করলেন মুহাম্মদ ইউনূসের (Bangladesh's Chief Advisor Muhammad Yunus) প্রেস সচিব (press secretary) শফিকুল ইসলামও (Shafikul Alam)। এমনকি বাংলাদেশের মাটিতে ইসকনকে ((ISKCON) নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই বলেও দাবি করেছেন। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত যেভাবে বিবৃতি দিচ্ছে তাতে যে ইউনূস সরকার ক্ষুব্ধ তা বুঝিয়ে দিয়েছেন শফিকুল ইসলাম।
তাঁর কথায়, বাংলাদেশের পরিস্থিতি সবটাই আভ্যন্তরীণ। ভারতে কি ঘটছে সে নিয়ে বাংলাদেশ কখনও মন্তব্য কিংবা বিবৃতি দেয় না বলেও দাবি করেছেন (Bangladesh Hindu)। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একাধিক ইস্যুতে কথা বলেন মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশের মাটিতে সম্পূর্ণ ভাবে হিন্দুরা নিরাপদ। বিভ্রান্তিমুলক একটা প্রচার চালানো হচ্ছে। আন্তজাতিক সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক কিনা তা জানতে বাংলাদেশে আসার আমন্ত্রন জানান শফিকুল ইসলাম।
তাঁর কথায়, একটা সময় বাংলাদেশ জুড়ে সংঘাতের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি সবটাই নিয়ন্ত্রণে। আর তা সরজমিনে সবাইকে এসে দেখে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দেশে মাটিতে ইসকনকে (International Society for Krishna Consciousness (ISKCON) নিষিদ্ধ করার দাবি উঠেছে। এমনকি বাংলাদেশ হাইকোর্টেও মামলা হয়েছে।
সে বিষয়ে মন্তব্য করেন শফিকুল। তাঁর কথায়, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও পরিকল্পনাই নেই। তবে মামলা সংক্রান্ত বিষয়ে কোনও তথ্য নেই বলেই জানিয়ছেন। অন্যদিকে ইসকন সন্নাসী চিন্ময় প্রভু (Hindu monk Chinmoy Krishna Das) যাতে স্বচ্ছ বিচার পান তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম। তবে বিষয়টি নিয়ে ভারতের ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ তিনি। একই সঙ্গে ভারতের উদ্বেগে রীতিমত ক্ষুব্ধ।
শফিকুল সাহেব জানান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর কোনও প্রয়োজন নেই। এই বিষয়ে তাঁর ব্যাখ্যা, বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে কোনও বিবৃতি দেয় না। ফলে ভারত সরকারের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি দেওয়া উচিৎ নয় বলেও দাবি করেছেন ওই সাক্ষাৎকারে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications