একদা মৃত্যুপুরী উহানে এখন স্বস্তি, করোনার 'আমদানি' সমস্যার মোকাবিলায় পদক্ষেপ চিনের

চিনে আপাতত স্থানীয়ভাবে করোনা আক্রান্তের কোনও খবর নেই। কিন্তু সমস্যা বাড়ছে অন্য জায়গায়। বিদেশ থাকা চিনে যাওয়া ৩৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

চিনে আপাতত স্থানীয়ভাবে করোনা আক্রান্তের কোনও খবর নেই। কিন্তু সমস্যা বাড়ছে অন্য জায়গায়। বিদেশ থাকা চিনে যাওয়া ৩৯ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন করে নয় জনের মৃত্যু হয়েছে। এঁরা সবাই উহানের বাসিন্দা।

 পরপর ৫ দিন হুবেই প্রদেশে নেই কোনও সংক্রমণের খবর

পরপর ৫ দিন হুবেই প্রদেশে নেই কোনও সংক্রমণের খবর

প্রায় দুমাস আগে চিনের প্রশানের তরফ থেকে উহান এবং হুবেইতে লকডাউনের কথা ঘোষণা করেছিল। যেখানকার লোকসংখ্যা প্রায় ৫.৬ কোটি। এরপর থেকেই সেখানে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আর হুবেই প্রদেশ থেকে গত পাঁচদিনে নতুন করে কারও সংক্রমণের খবর পাওয়া যায়নি।

তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা

তুলে নেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা

হুবেই প্রদেশে যাওয়া এবং কাজ করার ওপরে যে নিষেধাজ্ঞা ছিল তাও আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে এমাসের শুরুতেই উহানে গিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট।
একদিকে চিনে যখন সংক্রমণের হার ক্রমশ কমে আসছে, সেই সময় সারা বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য নানা ব্যবস্থা নিচ্ছে।

চিনের সমস্যা বিদেশ থেকে আসা আক্রান্তরা

চিনের সমস্যা বিদেশ থেকে আসা আক্রান্তরা

এখন চিনের সব থেকে বড় সমস্যা হল বিদেশ থেকে আসা করোনা আক্রান্তরা। গত একসপ্তাহে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০-এ। সোমবার নতুন করে ৩৯ জন বিলেত ফেরত আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে ১০ জন সাংহাই এবং ১০ জন বেজিং-এর।

বিলেত ফেরতদের জন্য কড়া ব্যবস্থা

বিলেত ফেরতদের জন্য কড়া ব্যবস্থা

চিনের প্রায় সব শহরেই বিলেত ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। পাশাপাশি দেশের এভিয়েশন অথরিটির তরফে জানানো হয়েছে, বেজিংগামী আন্তর্জাকি উড়ান ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য শহরগুলিতে। যেখানে ভাইরাস স্ক্রিনিং-এর সবকম ব্যবস্থা রয়েছে।

চিনে আক্রান্ত ৮১ হাজার, মৃত ৩২৭০ জনের

চিনে আক্রান্ত ৮১ হাজার, মৃত ৩২৭০ জনের

এখনও পর্যন্ত চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের ওপর মানুষ আর মৃত্যু হয়েছে ৩২৭০ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+