প্রায় একই সময়ে শীর্ষ বৈঠকে প্রবেশ! মোদী-ইমরান-এর অবস্থান নিয়ে জল্পনা

প্রায় একই সময়ে আন্তর্জাতিক বৈঠকে ঢুকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও কোনও ব্যাক্যালাপ হল না।

প্রায় একই সময়ে আন্তর্জাতিক বৈঠকে ঢুকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কোনও কোনও ব্যাক্যালাপ হল না। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে দুই রাষ্ট্রনেতাই গিয়েছেন। তাঁরা প্রায় একই সময়ে কিরঘিজ প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়েছিলেন।

প্রায় একই সময়ে শীর্ষ বৈঠকে প্রবেশ! মোদী-ইমরান-এর অবস্থান নিয়ে জল্পনা

নৈশ ভোজের আসরে দুই রাষ্ট্রনেতাই প্রায় একই সময়ে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। মোদী নরেন্দ্র মোদী ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরানের থেকে কয়েক কদম এগিয়েই ছিলেন। একে অপরের সঙ্গে কোনও করমর্দন না করলেও, বাকি সবার সঙ্গেই তাঁরা করমর্দন করেন বলে জানা গিয়েছে।

নৈশভোজে পাকিস্তানের প্রধানমন্ত্রীর থেকে ৪ টি আসন দূরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিসকেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ভারতের তরফ থেকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক কোনও বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছিল। বিদেশ মন্ত্রকের মুখপত্র রাভিশ কুমার এব্যাপারে স্পষ্ট কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে।

তবে কিরঘিজ প্রেসিডেন্ট এবং অন্য রাষ্ট্র নেতারা যখন শীর্ষ সম্মেলনে ঢুকছেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিজের আসনে বসে থাকতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+