আমেরিকার বুকে ‘হাউডি মোদী’র আগে জাতীয় পতাকায় উষ্ণ সংবর্ধনা ভারতীয় প্রধানমন্ত্রীকে

‘হাউডি মোদী’ ইভেন্টে অংশ নিতে আমেরিকার টেক্সাসের হাউস্টনে পৌঁছে গিয়েছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়েছে।

'হাউডি মোদী' ইভেন্টে অংশ নিতে আমেরিকার টেক্সাসের হাউস্টনে পৌঁছে গিয়েছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়েছে। ভারতীয় বংশোদ্ভুত আমেরিকা প্রবাসীদের তরফে জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাগত জানানো হয়। তার আগে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিখ, বোরহা, কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে মিলিত হন মোদী।

‘হাউডি মোদী’র আগে জাতীয় পতাকায় উষ্ণ সংবর্ধনা মোদীকে

টেক্সাসে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আমেরিকা প্রবাসী ভারতীয়দের তরফে জাতীয় পতাকা নেড়ে স্বাগত জানানো হয়। মোদী তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দিত করেন। তারপর একে একে শিখ সম্প্রদায়, বোরহা সম্প্রদায় ও কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে মিলিত হন। এক কাশ্মীরি পণ্ডিত প্রধানমন্ত্রীর হাতে চুমু খান।

এদিন তিনি একটি মউ স্বাক্ষর করেন। আমেরিকার দুটি কোম্পানির সঙ্গে ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে ৫ মিলিয়ন টন এলএনজি চুক্তি স্বাক্ষরিত হয়। এবার তিনি হাউডি মোদী ইভেন্টের জন্য তৈরি। একই মঞ্চে এদিন উপস্থিত থাকবেন মোদী ও ট্রাম্প। আমেরিকার বুকে প্রধানমন্ত্রী মোদী মেগা শো অনাবাসী ভারতীয়দের সামনে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাম্প। ইতিহাসের সূচনা হবে আমেরিকাতে।

এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আমেরিকার বুকে এতটা মাইলেজ পেতে চলেছেন, যা তাঁকে বিশ্বনেতার মর্যাদা দেবে। ৪৫টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন এই হাউডি মোদী ইভেন্টে। সেখানে এক মঞ্চে উপস্থিত থাকবেন মোদী ও ট্রাম্প। বাকিরা অন্য মঞ্চে, এটাই স্বতন্ত্র করে তুলবেন ভারতীয় প্রধানমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+