Narendra Modi in US: আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী দেশ ভারত, বললেন হ্যারিস! আমন্ত্রণ জানালেন মোদী
ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসের সঙ্গে প্রথমবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ওয়াশিংটনে যৌথ বিবৃতি দিতে গিয়ে পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন দুজনেই। মূলত করোনা পরিস্থিতি এবং টিকাকরন নিয়ে কথা বলেন তাঁরা। পাশাপাশি
ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিসের সঙ্গে প্রথমবার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন ওয়াশিংটনে যৌথ বিবৃতি দিতে গিয়ে পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন দুজনেই। মূলত করোনা পরিস্থিতি এবং টিকাকরন নিয়ে কথা বলেন তাঁরা। পাশাপাশি মোদীকে পাশে নিয়েই আমেরিকার অন্যতম এবং গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসাবে ভারতকে চিহ্নিত করেন কমলা হ্যারিস।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, করোনা পরিস্থিতিতে দুই দেশ অর্থাৎ আমেরিকা এবং ভারত যৌথ ভাবে কাজ করেছে। তিনি মনে করিয়ে দেন যে, অতিমহামারী সময়ে অন্যান্য দেশের জন্যে ভারতই ছিল ভ্যাকসিনের অন্যতম উৎস।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ভারত যখন করোনার চরম আকারের সম্মুখীন হয়েছে। সেই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে গর্বিত আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই সাহায্যের জন্যে আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বলেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনার নির্বাচিত হওয়া এক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। গোটা বিশ্বের বহু মানুষের কাছে আপনি অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এবং আপনার নেতৃত্বে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে।
অন্যদিকে ভারতে এই মুহূর্তে ১০ মিলিয়ন মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এই কথা উল্লেখ করে ভারতের এই উদ্যোগের প্রশংসা করেন হ্যারিস। তিনি আরও বলেন, আবার ভ্যাকসিন রফতানি হবে বলে ভারত যে ঘোষণা করেছে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্চি বলে ভারত-আমেরিকা যৌথ বিবৃতিতে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। দীর্ঘ বিবৃতিতে শেষে ভারতে আসার জন্যে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, ভারতীয়রা আপনাকে স্বাগত জানানোর জন্যে অপেক্ষা করছে। উল্লেখ্য, যৌথ বিবৃতি শেষে হোয়াইট হাউসের বারান্দার দীর্ঘক্ষন কমলা হ্যারিসের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে।
উল্লেখ্য, একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে, আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশে তালিবানের ছোবল, তারই মাঝে এবার মার্কিন সফরে প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রসংঘের সাধারণ সভা থেকে শুরু করে কোয়াড দেশভূক্ত রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদী।
এছাড়াও হাইভোল্টেজ মোদী- বাইডেন বৈঠক এই সপ্তাহেই আয়োজিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। এই পরিস্থিতিতে রীতিমতো তুঙ্গে রয়েছে বিশ্বের কূটনৈতিক উত্তেজনা। আর এই উত্তেজনার মধ্যেই কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী মোদী। তবে এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি একাধিক বড় সংস্থার সিইওদের সঙ্গেও দীর্ঘ এক বৈঠক করেন মোদী। যেখানে ভারতে বিনিয়োগ সহ একাধিক বিষয়ে উঠে আসে।












Click it and Unblock the Notifications