মোদী-ইমরান মুখোমুখি হতেই কেমন আচরণ করলেন বিশকেকে!

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে মোদীর শপথের পর প্রথমবার এসসিও সামিটে বিশকেকে দেখা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক রাষ্ট্রপ্রধান ইমরান খানের। যে অনুষ্ঠানে কার্যত সন্ত্রাসবাদের প্রশ্নে গোটা আন্তর্জাতিক মহলের কাছে ইমরানের সামনেই স্টেপ আপ করে ছক্কা মেরে দেন ভারতীয় প্রধানমন্ত্রী! এই অনুষ্ঠানে সন্ত্রাসবাদের প্রশ্নে মোদীর বক্তব্যকে এক ডিক্লারেশনের মাধ্যমে আন্তর্জাতিক মহল সমর্থন করে। ফলে কার্যত এই এসসিও সামিটে একঘরে হয়ে যান ইমরান!

মুখোমুখি হতেই মোদী-ইমরান কেমন আচরণ করলেন বিশকেকে!


এদিকে, আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় রীতিমতো কোণঠাসা হওয়ার পর এসসিও সামিটে ইমরানকে মুখোমুখি হতে হয় প্রধানমন্ত্রী মোদীর। আর সেখানেই দুই দেশের রাষ্ট্রপ্রধান সাধারণ সৌজন্য় বিনিময় করেই এগিয়ে যান। প্রসঙ্গত, এসসিও সামিট উপলক্ষ্যে ইমরান খান ও নরেন্দ্র মোদী দুইজনেই উপস্থিত হয়েছিলেন বিশকেকে।

মোদী এই অনুষ্ঠানে যোগ দিয়ে সাফ বার্তায় জানান, হিংসার বাতাবরণ বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদকে সরিয়ে শান্তির পরিস্থিতি ধরে রাখতে একযোগে সমস্ত বিশ্বকে এগিয়ে আসতে হবে। আর মোদীর সেই বার্তায় সমর্থন জানিয়েছে বিশকেকে উপস্থিত একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+