চিনের সঙ্গে পেন্টাগনের সম্ভাব্য যুদ্ধের ‘গোপন পরিকল্পনা’র তথ্য হাতে চলে এল মাস্কের, কী আছে তাতে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোটিপতি সমর্থক ইলন মাস্ক চিনের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য পেন্টাগনের গোপন পরিকল্পনাগুলি জানতে পারবেন বলে জানা যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGE) প্রধান শুক্রবার প্রতিরক্ষা বিভাগের অফিস পরিদর্শন করবেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চিনের যুদ্ধ পরিকল্পনার উপর গোপন ব্রিফিংয়ে প্রায় ২০ থেকে ৩০টি স্লাইড রয়েছে এবং যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে চিনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এতে 'কোন সময়সীমার মধ্যে কোন চিনা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হবে তার বিভিন্ন বিকল্প' অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনাটি রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে উপস্থাপন করা হবে।

Elon Musk

হোয়াইট হাউস বা ইলন মাস্ক কেউই এখনও পেন্টাগনে তার সফরের বিষয়টি নিশ্চিত করেনি। প্রতিরক্ষা বিভাগের প্রধান মুখপাত্র শন পার্নেল অবশ্য জানিয়েছেন, "প্রতিরক্ষা বিভাগ শুক্রবার পেন্টাগনে ইলন মাস্ককে স্বাগত জানাতে পেরে উত্তেজিত। তাকে সচিব হেগসেথ আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি কেবল সফর করছেন"।

ট্রাম্প প্রশাসনে তার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখোমুখি হচ্ছেন মাস্ক। ৫৩ বছর বয়সী এই ব্যক্তি, যিনি টেসলা এবং স্পেসএক্সের মত কোম্পানি পরিচালনা করেন, জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের ব্যয় হ্রাসের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন তিনি।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সাথে এক সাক্ষাৎকারে, প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক গত সপ্তাহগুলিতে টেসলা-বিরোধী প্রতিক্রিয়া এবং আক্রমণের কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, তিনি সরকারের ব্যয় হ্রাস ও দুর্নীতি বন্ধ করার চেষ্টা করায় কিছু প্রতারক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে হত্যার পরিকল্পনা করেছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প মাস্ককে সরকারি ব্যয় কমানোর দায়িত্ব দিয়েছেন। তবে মাস্কের দাবি, এই পদক্ষেপ নেওয়ার পর থেকেই দুর্নীতিবাজরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার কোম্পানি টেসলার ক্ষতি করার চেষ্টা করছে। তাঁর কথায়, "আমি প্রতারণা বন্ধ করতে চাইছি, তাই তারা টেসলাকে আঘাত করতে চাইছে। যারা এই কাজ করছে তারা খারাপ মানুষ। আর খারাপ মানুষরা সবসময় খারাপ জিনিসই করে"।

তিনি আরও দাবি করেন, "দুর্নীতিবাজদের চক্রান্তের কারণে তার বিরুদ্ধে একের পর এক আক্রমণ হচ্ছে। টেসলাকে ধ্বংস করতে চাওয়া আসলে সরকারের ভয়াবহ অপচয় ও দুর্নীতি রক্ষা করার চেষ্টা। সরকারের গোপন খরচ ও অনিয়ম বন্ধ করার চেষ্টাই মূলত তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ"।

তাঁর এই মন্তব্য আগেই বিতর্কের ঝড় তুলেছিল। আর এবার তাঁর এই পেন্টাগন সফর বিশ্ব রাজনীতিতে যে নতুন ঝড় তুলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। একই সাথে চিনের ভূমিকাও পরবর্তী ক্ষেত্রে কী হয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+