মার্কিন মসনদে ট্রাম্প বসতেই বড় কুটনৈতিক জয়! মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে হাতে পাচ্ছে ভারত

Tahawwur Rana's extradition: মার্কিন প্রশাসনে ডোনাল্ড ট্রাম্প আসতেই বড় কুটনৈতিক জয় ভারতের। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে সায় মার্কিন সুপ্রিম কোর্ট। অর্থাৎ ভারত-মার্কিন বন্দি চুক্তি অনুযায়ী রানাকে ভারতের হাতে প্রত্যাপর্নে সায় দিয়েছে সে দেশের আদালত। দীর্ঘদিন দোষী সাব্যস্ত তাহাউরকে হাতে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারত।

অবশেষে স্বস্তির খবর। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এটি (Tahawwur Rana's extradition) ভারতের বড় জয় হিসাবেও দেখা হচ্ছে। যা খবর, ভারতে শীঘ্রই রানাকে নিয়ে আসা হবে। ২০০৮ সালে ভয়াবহ মুম্বই'য়ের তাজ হোটেলে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দেশ এবং বিদেশের বহু নাগরিকের মৃত্যু হয়।

Tahawwur Rana s extradition

তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত হিসাবে তাহাউর রানা'র নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। তাহাউর রানা পাকিস্তানের বংশদ্ভুত হলেও দীর্ঘ সময় কানাডায় বসবাস করত। এরপরেই তাকে হাতে পাওয়ার চেষ্টা শুরু করে ভারত। যদিও এই বিষয়ে একাধিক মার্কিন আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাহাউর রানা।

কিন্তু বারবারই আইনি লড়াই'য়ে ধাক্কা খেয়েছেন। নিম্ন আদালতে আইনি লড়াইয়ে বারবার হেরে যাওয়ার পর তাহাউর রানা ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। গত ১৬ নভেম্বর এই সংক্রান্ত মামলা দায়ের করে। দফায় দফায় এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে গত ২১ জানুয়ারি রানার আবেদন খারিজ করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।

তাৎপর্যপূর্ণ ভাবে এর ঠিক আগের দিন অর্থাৎ ২০ জানুয়ারি আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।আর এরপরের দিনেই মার্কিন সুপ্রিম কোর্টে কার্যত বড় জয় ভারতের। ভারত-মার্কিন বন্দি চুক্তি অনুযায়ী রানাকে ভারতে প্রত্যাবর্তনে সায় সে দেশের সর্বোচ্চ আদালতের।

এক্ষেত্রে মার্কিন সরকারও ভারতের পাশেই ছিল বলা যায়। ভারতের হাতে যাতে রানাকে তুলে দেওয়া যায় সেজন্য তার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় সেই সংক্রান্ত আবেদন জানায় সে দেশের সরকার। এক্ষেত্রে যে রানা অব্যাহতি পাবে না তা আগেই জানিয়েছিলেন মার্কিন সলিসিটর জেনারেল।

বলে রাখা প্রয়োজন, লস অ্য়াঞ্জেলসে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে ৬৪ বছর বয়সী রানা রয়েছেন। বিশ্লেষকদের কথায়, পাকিস্তানি বংশদ্ভুত এই ব্যক্তিকে হাতে পেলে মুম্বই হামলার তদন্তে একদিকে নতুন করে গতি আসবে এবং নয়া দিক খুলে যেতে পারে বলেও আশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+