দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপ মোদীর
আন্তর্জাতিক রাজনীতি ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রনের সাথে দুই দেশের পারস্পরিক বোঝাপড়ার সাথে সাথেই আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

নতুন বছরের শুভেচ্ছা জানান মোদী
শুক্রবার এই বিষয়ে নিশ্চয়তা দেয় প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও। একই সঙ্গে মোদী ম্যাক্রনকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানা যাচ্ছে। ওই ফোনালাপের সময় মোদী বিয়ারিট্জ এবং চ্যান্টিলিতে ফরাসি প্রধান ম্যাক্রনের সাথে তার তাঁর আগের বৈঠকের কথাও উল্লেখ করেন।

ভারত-ফ্রান্স সম্পর্কের দৃঢ়তা নিয়েও উষ্মা প্রকাশ মোদীর
সূত্রের খবর, গত বছর আগস্টের বৈঠকের পর মোদী ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রসঙ্গও তুলে ধরেন। একইসাথে বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্কের দৃঢ়তা নিয়েও উষ্মা প্রকাশ করতে দেখা যায় মোদীকে। এই প্রসঙ্গে পিএমও কর্তৃক জারি করে একটি বিবৃতিতে বলা হয়েছে, "দুই রাষ্ট্রনেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির ক্ষেত্রে পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্র নিয়েও বিশদে মত বিনিময় করেছেন।"

প্রতিরক্ষা ও পারমাণবিক চুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনা
অন্যদিকে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে দু'দেশের মধ্যে প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং সামুদ্রিক সুরক্ষা সহ চূড়ান্ত কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা।
মার্কিন সেনার হাতে শীর্ষ ইরানি কমান্ডার জেনারেল কাসিম সুলাইমানির হত্যার পর আমেরিকা-ইরান সংঘাত চরমে ওঠে। এবার তার কয়েকদিনের পরেই ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার করার জন্য ভারত ও ফ্রান্সের দুই রাষ্ট্র নেতার এই কথোপকথনকে বিশেষ তাৎপর্যপূর্ণ ভাবেই দেখছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।












Click it and Unblock the Notifications