মালয়েশিয়ার সঙ্গে বৈঠকে জাকির নায়েককে প্রত্যর্পণের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী মোদী
রাশিয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার আগে মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মহাথির মহম্মদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে বৈঠকে উঠে এসেছে জাকির নায়েকে প্রসঙ্গ।
রাশিয়া ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার আগে মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধান মহাথির মহম্মদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে সেখানে বৈঠকে উঠে এসেছে জাকির নায়েকে প্রসঙ্গ। ভারত থেকে পালিয়ে যাওয়ার পর মালয়েশিয়া পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন জাকির নায়েক। সেখানেই বিভিন্ন সভা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছিলেন তিনি। জাকিরকে ভারতে ফেরানোর জন্য অনেক আগে থেকেই মালয়েশিয়া প্রত্যর্পণের আবেদন জানিয়ে আসছিল ভারত। কিন্তু মালয়েশিয়া বরাবরই সেই প্রস্তাব এড়িয়ে গিয়েছে। এবার সুযোগ পেয়ে মোদী সরাসরি মহাথিরকেই জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে কথা বললেন।

কী কথা হয়েছে জাকির নায়েককে নিয়ে
মহথিরের সঙ্গে বৈঠকের পর কী সিদ্ধান্ত হয়েছে সেকথা জানিয়েছেন বিদেশ সচিব বিজয় গোখেল। তিনি বলেছেন দুই দেশই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এই জাকির নায়েকের বিষয়টি নিয়ে দুই দেশের আধিকারিকরা আলোচনা চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। ভারত থেকে নিষিদ্ধ ঘোষণার পর থেকে মালয়েশিয়াতেউ রয়েছেন জাকির নায়েক। সেখানেও প্রায় একঘরে দশা।

মালয়েশিয়াও নিষিদ্ধ জাকির নায়েক
ইসলাম নিয়ে আলোচনা সভায় একাধিক উষ্কানিমূলক বক্তব্যের কারণে ভারত তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেই দেশ ছেড়ে পালিয়ে যান জাকির। ২০১৬ সালে মালয়েশিয়া গিয়ে ডেরা বেঁধেছেন তিনি। সেখানেও একের পর এক সভা করে উষ্কানিমূলক বক্তব্য পেশ করতে শুরু করেন জাকির। সেখানে বসবাসকারী হিন্দু এবং বৌদ্ধদের বিরুদ্ধে উষ্কানি মূলক কথা বলার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। অশান্তি ছড়ানোর আশঙ্কায় মালয়েশিয়া সরকারও তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

কাশ্মীর নিয়ে আলেচনা
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহাথির। দুই দেশের মধ্যে সম্পর্কের দ্রুত উন্নতি কামনা করেছেন তিনি। কারণ ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রথম ফোনটা ইমরান মালয়েশিয়াকেই করেছিল।
এছাড়াও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য আরও মজবুত করার লক্ষ্যে একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications