Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BRICS Summit: সীমান্তে শান্তি বজায় রাখাটাই সব! চিনের প্রেসিডেন্টকে বুঝিয়ে দিলেন মোদী

BRICS Summit: সীমান্ত ইস্যুতে গত কয়েকবছর ধরে ভারত এবং চিনের মধ্যে সংঘাত দেখা গিয়েছে। এমনকি ২০২০ সালে রক্তক্ষয়ী সংঘাতও দেখা গিয়েছে। এমনকি এরপরেও বহু সময় সীমান্ত ভারত এবং চিনের সেনা মুখোমুখি হয়েছে। এই অবস্থায় LAC অর্থাৎ আন্তজাতিক সীমান্তে শান্তি বজায় রাখাটাই যে সব, তা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি কাজানে ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে রাশিয়া যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই আজ বুধবার চিনের প্রেসিডেন্ট জিনপিং'য়ের মুখোমুখি হন তিনি। শেষবার ২০১৯ সালের ১২ অক্টোবর ভারত এবং চিনের দুই রাষ্ট্রনেতার (Modi meets Xi Jinping) মধ্যে বৈঠক হয়।

BRICS

এরপর আর দুজনে মুখোমুখি হননি মোদী এবং জিনপিং। এমনকি হাত না মেলানোর ছবিও ধরা পড়ে। আর এই প্রেক্ষাপটে একেবারে অন্য ছবি কাজানে। দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী এবং জিনপিং।

সেখানে প্রধানমন্ত্রী মোদী বলেন, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা উভয় দেশের অগ্রাধিকার হওয়া উচিত। এমনকি পারস্পরিক বিশ্বাস এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি থাকা উচিত বলেও এদিন মন্তব্য করেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথায়, ভারত এবং চিনের সম্পর্ক কেবল উভয় দেশের জনগণের জন্যই নয়, বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ। দীর্ঘ পাঁচ বছর পর যে বৈঠক হচ্ছে তাও এদিন তুলে ধরেন নরেন্দ্র মোদী।

বলে রাখা প্রয়োজন, ব্রিকসের ষোড়শ শীর্ষ সম্মেলনের আগেই বড় তথ্য দেয়। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে লাদাখে যে সীমান্ত সংঘাত চলছিল, তা মেটানো নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানায় ভারত। বিদেশমন্ত্রক জানায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC)-য় ভারত এবং চিনের টহলদারি নিয়ে একমত্যে পৌঁছেছে ভারত এবং চিন।

২০২০ সালের গালওয়ানের পর যে সংঘাত তৈরি হয়েছিল তা মিটতে চলেছে বলেও তাৎপর্যপূর্ণ দাবি করে ভারত। আর এরপরেই ভারত এবং চিনের রাষ্ট্রপ্রধানের মধ্যে সংঘাত খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+