Modi in USA: 'দারুণ সময় কাটালাম', মোদীর সঙ্গে নৈশভোজের পর বার্তা বাইডেনের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi) এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ( Joe Biden) নৈশ ভোজ সারলেন হোয়াইট হাউসে। সেই নৈশ ভোজ আপাত দৃষ্টিতে যতই সৌজন্যমূলক মনে হোক না কেন এই নৈশভোটের অন্তরালে রয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কর আদানপ্রদান।

সেকারণেই গোটা বিশ্বের নজর ছিল সেদিকে। হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো ছিল ভারতের সঙ্গে আমেরিকার বন্ধুত্বের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া। ট্রাম্পের সময় থেকেই আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি হয়েছিল।

নরেন্দ্র মোদী
Photo Credit: পিটিআই

হোয়াইট হাউসে নৈশ ভোজের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'মোদীর সঙ্গে দারুন একটা সময় কাটালাম।' বাইডেনের এই বার্তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আবার পাল্টা মোদী দুই দেশের বন্ধুত্ব যে আরো সুদৃঢ় হল সেকথা বলেছেন। হোয়াইট হাউসের সাউথ লনে বসেছিল এলাহি নৈশভোেজর আসর।

সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্সলেডি জিল বাইডেন। মার্কিন ফার্স্ট লেডিকে সবুজ রঙের ডায়মন্ড উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নৈশভোজের আসরে উপস্থিত ছিলেন ভারতের একাধিক শিল্পপতি। মুকেশ আম্বানি, গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফট ক্রপের প্রধান সত্য নাডেলা অ্যাপেলের প্রধান টিম কুক সহ তাবর শিল্পপতিরা।

মোদীর আমেরিকা সফরে যে ভারতে বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে তার ইঙ্গিত স্পষ্ট। ইতিমধ্যে টেসলা প্রধান ইলন মাস্ক মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন। এবং ভারতে বিনিয়োগের সম্ভাবনা প্রবল বলেও ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী নৈশ ভোটের পর ভারত এবং আমেরিকা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হল বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+