জি২০ তে যোগ দিতে ব্রাজিলে মোদী, বাইডেন এবং জিনপিংদের সঙ্গে আলোচনার সম্ভাবনা!
ব্রাজিল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জি২০ সম্মেলনের আসর ব্রাজিলে বসেছে। সেই বৈঠকে যোগ দিতেই ব্রাজিলে গিয়েছেন মোদী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রনায়করাও উপস্থিত থাকবেন সেখানে। উন্নয়নমূলক একাধিক আলোচনা হবে। ফলপ্রসূ হবে এবারের বৈঠক। তেমনই আশা রাখছেন প্রধানমন্ত্রী মোদী৷
মোদী ব্রাজিলের মাটিতে পা রাখার পরই বার্তা দিয়েছেন। রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী। " জি২০ সম্মেলনে অংশ নিতে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবতরণ করেছি। আমি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনের আলোচনা এবং ফলপ্রসূ কথাবার্তার অপেক্ষায় আছি।" এক্স হ্যান্ডেলে এই বার্তা দিয়েছেন তিনি।

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে যোগ দিচ্ছেন। তাঁদের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনা হবে একাধিক বিষয়ে। সেই আশা করা হচ্ছে। তবে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হবে কি? সেই ব্যাপারে চূড়ান্ত কোনও তথ্য পাওয়া যায়নি।
১৯ তম জি২০ সম্মেলন হচ্ছে এবার ব্রাজিলে৷ গত বছর ভারতে এই জি২০ সম্মেলনের আসর বসেছিল। সেখানে ব্রাজিলকে ভারত এই আলোচনায় যোগ দেওয়ার সদস্য পদের অগ্রাধিকার দেয়৷ সেই কথা মেনে নেন অন্যান্য দেশের রাষ্ট্রনায়করা৷ এবার ব্রাজিলেই জি২০ সম্মেলনের আসর বসেছে। 'এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত' এর দৃষ্টিভঙ্গি স্থির করে সুষ্ঠু আলোচনা হবে। সেই আশা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে নাইজেরিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে 'গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার' সম্মান দেওয়া হয়েছে তাঁকে। এই সম্মান পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই সম্মান ভারতের নাগরিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের পর গায়ানায় যাবেন। ১৯৬৮ সালের পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশে সফর করছেন।প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক আলোচনা করবেন। প্রবাসীদের সঙ্গে আলাপচারিতা করবেন। গায়ানি সংসদে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications