Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হোক্কাইডো দ্বীপের দিকে ধেয়ে আসছে উত্তর কোরিয়ার মিসাইল! ভাবনারও বাইরে এরপর যা হল

North Korean missile Test: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আতঙ্কে কার্যত গোটা বিশ্ব! কখন কি তিনি করে বসেন তা আন্দাজ পাওয়াটা কার্যত কঠিন। আর তেমনই কিছু আভাস পেল জাপানের হোক্কাইডো দ্বীপের মানুষ।

উত্তর কোরিয়ার তরফে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করা হয়েছে। আর এরপরেই জাপানের তরফে একটি সতর্কবার্তা জারি করা হয়। যেখানে বলা হয় যে, জাপানের হোক্কাইডো দ্বীপে উত্তর কোরিয়ার ছোঁড়া মিসাইল আঘাত আনতে পারে। আর এহেন বার্তার পরেই কার্যত ঘুম উড়ে যায় ওই দ্বীপের বাসিন্দাদের। প্রায় কয়েক ঘন্টা ধরে আতঙ্কে থাকেন সেই দ্বীপের মানুষ। প্রকাশিত খবর অনুযায়ী, সকাল ৮টার দিকে দ্বীপের লোকজনকে সতর্ক করে একটি বার্তা দেওয়া হয়।

missile

সেই বার্তায় দাবি করা হয় যে, একটি মিসাইল ছুটে আসছে। ফলে দ্রুত নিরাপদ জায়গাতে লুকানোর কথা বলা হচ্ছে। আর এই অ্যালার্ট জারি হওয়ার পরেই রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে সে দ্বীপের মানুষের মধ্যে। নিরাপদে যাওয়ার জন্যে মানুষজন রীতিমত ছোটাছুটি শুরু করে দেন। যা নিয়ে একেবারে হুলস্থূল বেঁধে যায়। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ঘন্টাখানেক পর জাপান সরকারের তরফে এই বার্তাকে সরিয়ে নেওয়া হয়।

কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সতর্কবার্তা সরিয়ে দেওয়ার পরেও দীর্ঘক্ষণ মানুষজন আতঙ্ক ছিল। কিন্তু আসল ঘটনা অন্য জায়গাতে!! পরে তা জানা যেতেই আরও মানুষজন ক্ষুব্ধ হয়ে যায়। প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় এক আধিকারিক নাকি ভুলবশত ওই সতর্কবার্তা পাঠিয়ে দেন। আর তাতেই যাবতীয় গণ্ডগোল। যদিও পরে জাপান সরকারের তরফে জারি করা বার্তাতে জানানো হয় যে, উত্তর কোরিয়ার মিসাইলের হোক্কাইডো দ্বীপে আঘাত হানার কোনও সম্ভাবনা নেই।

missile

পরে জানা যায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের বাইরে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের জলে পড়েছে। কিন্তু কীভাবে এত বড় একটা ভুল হল? এমন বার্তার মানে কি? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সে দ্বীপের মানুষজন। সোশ্যাল মিডিয়া জুড়ে জাপানের প্রশাসনকে টুইট করে এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সেখান মানুষেরা। মানুষকে কি ভয় দেখানোর জন্যে এমন বার্তা? তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন কেউ কেউ

তবে জাপান সরকারের তরফে ভুল স্বীকার করে নেওয়া হয়েছে। সরকারের তরফে এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, অল্প তথ্য পাওয়ার পরেই এই অ্যালার্ট জারি করা হয়। মানুষের সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে। তবে এই বিষয়ে আগামিদিনে আরও সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে এই বার্তা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+