ইরাকে মার্কিন দূতাবাসে হামলা মিলিশিয়া বিক্ষোভকারীদের
ইরাকে মার্কিন দূতাবাসে হামলা মিলিশিয়া বিক্ষোভকারীদের
গত রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর অবস্থানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালিয়েছিল তার জেরে প্রাণ হারায় অন্তত ২৫জন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েই এদিন প্রায় কয়েক হাজার বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের উপর হামলা চালিয়েছে বলে খবর।

'যুক্তরাষ্ট্র নিপাত যাক’ স্লোগান দিয়ে মার্কিন পতাকা পোড়াতেও দেখা যায় তাদের। মার্কিন দূতাবাস বন্ধ করার দাবি লেখা বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার ও ব্যবহার করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মার্কিন সেনাদের কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।
মার্কিন বিমান হামলার জেরে কাতাইব হিজবুল্লাহর কমান্ডার আবু মাহদি আল মুহানদিস হুমকি দিয়ে বলেছিলেন, “এ বিমান হামলার যে পাল্টা জবাব মিলিশিয়া গোষ্ঠী দেবে, এবং তা মার্কিন বাহিনীর জন্য বেশ কঠিন হয়ে পড়বে"। অন্যদিকে, ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন,"এই ঘটনায় ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরাকের সম্পর্কটি নতুন করে ভেবে দেখতে হবে"
More From
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী












Click it and Unblock the Notifications